বিনোদন

জাহ্নবীর বিয়ের সাজ চূড়ান্ত

বিনোদন ডেস্ক : অন‌্য সব মেয়েদের মতোই নিজের বিয়ের দিনটি বিশেষ করতে চান বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ইতোমধ্যে বিয়ের পুরো পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন তিনি। কোথায় বিয়ে হবে, ভেন‌্যু কেমন হবে, কীভাবে সাজবেন—সবকিছু।

সম্প্রতি একটি ম‌্যাগাজিনে এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, বিগ ফ্যাট বলিউড ওয়েডিং নয়, তার বিয়ে সাধারণ এবং রীতি অনুসারে হবে। খুব বেশিদিন বিয়ের অনুষ্ঠান চালানোর পরিকল্পনা নেই, দুই দিনের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করতে চান তিনি।

তার মতে—‘বিয়ের ভেন্যু একদম পুরোনা সাজে সাজাবো। তাতে থাকবে জুঁই ফুলের ডেকোরেশন।’ কনে জাহ্নবীর সঙ্গী হিসেবে থাকবেন, বোন খুশি কাপুর, আনশুলা কাপুর ও বন্ধু তানিশা সন্তোষি। জাহ্নবী বলেন, ‘আমার বিয়েতে বাবা ও খুশি খুব আবেগপ্রবণ হয়ে পড়বে। এ সময় আনশুলাকে সব সামলাতে হবে এটা নিশ্চিত।’

বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সাজবেন জাহ্নবী কাপুর। শাড়ির রং হবে সোনালি আর আইভরির মিশেল। মেহেদি অনুষ্ঠানে গোলাপি আর সংগীত অনুষ্ঠানে হলুদ রঙের সাবেকি পোশাক পছন্দ জানভির। সবই ঠিক কিন্তু বর কে? এই প্রশ্নের উত্তরে জানভি বলেন—‘আমার বর খুব মানবিক একজন মানুষ হবে। এখন পর্যন্ত এমন কোনো পুরুষ খুঁজে পাইনি। আশা করছি, শিগগির পেয়ে যাব।’

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা