বিনোদন

দীপিকার পায়জামা খোলার রহস্য ফাঁস!

বিনোদন ডেস্ক : আবারও নেটমাধ্যমে ফিরেছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। মাঝে কয়েক মাস নেট মাধ্যম থেকে দুরে ছিলেন তিনি। বিরতির পর ফিরেই ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও পোস্ট করেছেন। ভৌতিক কায়দায় সেই ভিডিওতে মুগ্ধ নেটাগরিকরা। ভিডিওটির সঙ্গে ভূতের ইমোজিও জুড়ে দেন এই অভিনেত্রী।

কাজের ক্ষেত্রে দীপিকা এবং ব্যক্তি জীবনের দীপিকা যেন সম্পূর্ণ আলাদা। আর সেই তথ্যই ফাঁস করলেন অভিনেত্রীর ছোট বোন আনিশা পাড়ুকোন। অনেক দিন আগে নেহা ধুপিয়ার ‘চ্যাট শো’তে এসে আনিশা নিজের বোনের সম্পর্কে কথা বলতে গিয়ে একটি শব্দ ব্যবহার করেছিলেন, ‘বিরক্তিকর’।

আনিশার কথায়, ‘এসব কথা মানুষের জানা উচিত। দীপিকাকে সকলে খুব মার্জিত মনে করেন। কিন্তু বাস্তবে সে একেবারে অন্য রকম।’

এ সময় একটি ঘটনারও বর্ণনা করেন আনিশা। দীপিকা ও আনিশা একই ঘরে ঘুমাতেন। একদিন সকাল ৭টার দিকে দীপিকার অ্যালার্ম বেজে উঠে। আনিশা বুঝতে পারেন, দীপিকা হয়তো এখন জিমে যাবেন। কিন্তু সেই অ্যালার্মে আনিশারও ঘুম ভেঙে যায়। হঠাৎ তিনি দেখতে পান, দীপিকা বিছানা ছেড়ে ওঠার সময়ে তার পায়জামা খুলে নিচে পড়ে গেছে।

আনিশার কথায়, ‘তখন মানুষ কী করে? পায়জামা তুলে নিয়ে পরে। কিন্তু দীপিকার তখন পায়জামার দিকে মন নেই। সে বরং আমায় দেখল, আমি ঘুম থেকে উঠে গেলাম কিনা।’ বোন তাকে এই অবস্থায় দেখছে কিনা সে সব নিয়ে ভ্রূক্ষেপ নেই দীপিকার। এমনটাই জানান আনিশা।

উল্লেখ্য, দীপিকার ছোট বোন আনিশা একজন গলফার। তিনি বাবা প্রকাশ পাড়ুকোনের পদাঙ্ক অনুসরণ করেছেন। অন্যদিকে দীপিকা বাবার মতো খেলার জগতে নিজের পেশা শুরু করলেও পরবর্তীতে হয়ে যান বলিউডের তারকা অভিনেত্রী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা