বিনোদন

সঞ্জয়কে সমকামী ভাবতেন মা নার্গিস

বিনোদন ডেস্ক : সঞ্জয় দত্ত। বলিউডের অত্যাধিক জনপ্রিয় তারকা। তবে বিতর্ক এবং সাফল্য সমানতালে এসেছে তার জীবনে। তারুণ্যে নেশাগ্রস্ত হয়ে পড়া, যৌবনে বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কারাভোগ, আর অসংখ্য নারীসঙ্গী; এমন বৈচিত্র্যে ভরা ব্যক্তি তিনি।

এসব বিতর্ক তার জনপ্রিয়তা কিংবা বক্স অফিসের সাফল্য কমাতে পারেনি। সঞ্জয় তার সিনেমাটিক জীবনে অসংখ্য নারীর সঙ্গে প্রেম করেছেন এবং তাদের শয্যাসঙ্গী হয়েছেন।

মজার বাপার হল, সঞ্জয়ের মা নার্গিস মনে করতেন, ছেলে সমকামী! ছেলেকে নিয়ে একবার কথা বলতে গিয়ে প্রিয় বন্ধুকে নার্গিস জানিয়েছিলেন, যেকোনো ছেলে বন্ধু এলেই ঘরের দরজা বন্ধ করে দিতেন সঞ্জয়। এরপর থেকেই সঞ্জয়কে নিয়ে সন্দেহ বাড়তে থাকে তার।

অন্যদিকে নিজের আত্মজীবনীতে সঞ্জয় দত্ত বলেছেন, তিনি এতো নারীর সঙ্গী হয়েছেন যে, সেটার হিসাবও তার কাছে নেই। তবে সংখ্যাটা প্রায় ৩৫০ বলে উল্লেখ করেছেন অভিনেতা!

ছোটবেলায় পড়াশোনার প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না সঞ্জয়ের। কেবল বাবা সুনীল দত্তের নির্দেশেই তিনি কলেজে গিয়ে স্নাতক সম্পন্ন করেন। আর বাবার হাত ধরেই তিনি আত্মপ্রকাশ করেন সিনেমায়। ১৯৮১ সালে মুক্তি পায় সঞ্জয়ের প্রথম সিনেমা ‘রকি’। দুঃখজনক ব্যাপার হলো, সেই সিনেমা মুক্তির আগেই তার মা মারা গিয়েছিলেন।

মায়ের আকস্মিক মৃত্যুতে হতাশ হয়ে পড়েন সঞ্জয়। সেই হতাশা থেকে মাদকের নেশায় ডুবে যান তিনি। এতোটাই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন যে, সেই অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসাও ছিল অবিশ্বাস্য। তবে শেষ পর্যন্ত কামব্যাক করেন সাঞ্জু। আর মাতিয়ে তোলেন বলিউডকে।

খ্যাতিমান এই অভিনেতা আক্রান্ত হয়েছিলেন ক্যানসারেও। সেই ক্যানসারের থাবা থেকে মুক্তি লাভ করে এখন সুস্থ আছেন। নিয়মিত কাজ করছেন সিনেমায়। গত বছরই তার অভিনীত ‘সড়ক ২’ এবং ‘তরবাজ’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। এছাড়া বর্তমানে তার হাতে রয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’, ‘শামশেরা’, ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’র মতো বিশাল আয়োজনের সিনেমাগুলো।

উল্লেখ্য, আজ ২৯ জুলাই সঞ্জয় দত্তের জন্মদিন। ১৯৫৯ সালের এই দিনে নির্মাতা সুনীল দত্ত ও অভিনেত্রী নার্গিসের ঘরে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা