বিনোদন
ফকির আলমগীরের মৃত্যু

স্পিকার ও মন্ত্রিপরিষদের শোক

নিজস্ব প্রতিবেদক: ৬৯ এর গণ অভ্যুত্থানের সক্রীয় সৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, মুক্তিযোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি দেশবরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের (গণসংযোগ-১) এর পরিচালক মোঃ তারিক মাহমুদ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক ও সমবেদনা জানান।

এ ছাড়াও বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম-এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম-এমপি, রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন-এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম-এমপি।

এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফকির আলমগীর ছিলেন সাংস্কৃতিক জগতের এক উজ্জল লক্ষত্র। তাঁর অবদান এদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেন, ফকির আলমগীর ছিলেন এদেশের কিংবদন্তীতুল্য গণসঙ্গীত শিল্পী। বাংলাদেশের সকল ঐতিহাসিক আন্দোলনে তিনি তাঁর গান দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। তিনি এদেশের মানুষের হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক ফকির আলমগীর ছিলেন প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব।

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি বলেন, ফকির আলমগীর এর মৃত্যু গণসংগীত জগতে অপূরণীয় ক্ষতি, যা পূরণ হবার নয়। সংগীত জগতে তার অবদান জাতি চিরকাল মনে রাখবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা