বিনোদন

ধুনুচি নাচে অনুরাগকে টক্কর দিলেন মালাইকা

বিনোদন ডেস্ক : দুর্গা পূজা মানেই বাঙালির একরাশ আবেগ। কিন্তু গত বছর থেকেই করোনাভাইরাসের কারণে সব হিসেব পাল্টে গিয়েছে। ‘আসছে বছর আবার হবে’, একথাই মনে মনে হয়তো বলেছিলেন অনেকে। কিন্তু এবার পরিস্থিতি আরও খারাপ। ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পূজার প্রস্তুতির বদলে এখন বেড, অক্সিজেন জোগাড়ে ব্যস্ত পূজা কমিটিগুলো।

এরইমধ্যে শরতের আভাস টেলিভিশনের পর্দায় এনে দিতে চলেছে রিয়ালিটি শো ‘সুপার ডান্সার চ্যাপ্টার ফোর’। শুরু থেকেই এই শোয়ের বিচারক হিসেবে পাওয়া গেছে শিল্পা শেঠিকে। কিন্তু সম্প্রতি তার সম্পূর্ণ পরিবার করোনা আক্রান্ত হওয়ায় এখন আর বিচারকের আসনে দেখা যায় না তাকে। তবে তার পরিবর্তে এসেছের বলিউডের আরেক সুন্দরী মালাইকা আরোরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই শোয়ের আগামী পর্বের প্রোমো। যেখানে ধুনুচি নাচে পরিচালক অনুরাগ বসুকে জোরদার টক্কর দিতে দেখা গেছে মালাইকা আরোরাকে।

মহারাষ্ট্রে শুটিং বন্ধ থাকায় আপাতত দমনে হচ্ছে ‘সুপার ডান্সার ফোর’-এর শুটিং। সেখানেই পরিচালক অনুরাগ বসু মালাইকাকে শিখিয়েছেন কীভাবে ধুনুচি নাচ করতে হয়।

যদিও আচমকা মালাইকা অনুরাগের কাছে ধুনুচি নাচ শেখার আবদার করে বসেন। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান অনুরাগও। ধুতি-পঞ্জাবি পরে স্টেজে উঠে মালাইকাকে মাটির ধুনুচি হাতে নিয়ে নাচ শেখাতে শুরু করেন। আর অনুরাগের দেখানো স্টেপ খুব সুন্দর করে ফলো করেন মালাইকা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা