বিনোদন

অডিশনে যেমন ছিলেন আনুশকা

বিনোদন ডেস্ক:আনুশকা শর্মা বলিউডের তুমুল জনপ্রিয় তারকা । ২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ দিয়ে ইন্ডাস্ট্রিতে অভিষেক তার। প্রথম সিনেমাতেই শাহরুখের বিপরীতে অভিনয়ের সুযোগ দিয়ে শুরুতে বেশ পরিচিতি পান তিনি।

তবে প্রথম সিনেমা অভিনয়ের আগে ২০০৭ সালে ‘থ্রি ইডিয়ট’-এর জন্য অডিশন দিয়েছিলেন আনুশকা শর্মা। সম্প্রতি সেই ভিডিও প্রকাশ হয়েছে সামাজিক মাধ্যমে। আর তা রীতিমতো ভাইরাল।

আনুশকা শর্মার বিভিন্ন ফ্যান পেজে শেয়ার হয়েছে তার অডিশনের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে নায়িকার পরনে সবুজ টি-শার্ট। খোলা চুল, মেকাপহীন লুক তার।

অডিশন দিলেও রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’-এ অভিনয়ের সুযোগ পাননি আনুশকা। জানা যায়, তার অডিশনের ভিডিও ‘পিকে’ সিনেমা মুক্তির পর দেখেন পরিচালক।

২০০৯ সালে মুক্তি পায় ‘থ্রি ইডিয়টস’। সিনেমা আরও ছিলেন শরমন জোশি এবং আর মাধবান। এছাড়া আমিরের বিপরীতে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান।

উল্লেখ্য, প্রায় তিন বছর পর্দায় দেখা নেই আনুশকা শর্মার। তার শেষ সিনেমা শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’। এরপর অভিনয় না করলেও প্রযোজনায় পাওয়া গেছে তাকে।

২০২০ সালে প্রযোজক হিসেবে আনুশকার যাত্রা শুরু। নির্মাণ করেন সিনেমা ‘বুলবুল’ ও ওয়েব সিরিজ ‘পাতাললোক’। তবে আবারও তাকে কবে অভিনয়ে পাওয়া যাবে সেই খবর এখনও দেননি এই তারকা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা