বিনোদন

বলিউডে পা রাখছেন সালমান খানের ভাগ্নি

বিনোদন ডেস্ক : সালমান খানের পরিবারের আরও এক সদস্য বলিউডে পা রাখতে যাচ্ছেন। এবার ক্যামেরার সামনে আসবেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতার ভাগ্নি আলিজে অগ্নিহোত্রি। শোনা যাচ্ছে, সুরজ বরজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়ার সিনেমায় দেখা যাবে আলিজেকে। তার নায়ক হবেন সানি দেওলের পুত্র রাজবীর। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা আসেনি।

আনন্দবাজারকে দেওয়া সূত্রের খবর অনুযায়ী, ‘রোম্যান্টিক কমেডি’ ঘরানার সিনেমা বানাবেন অবনীশ। অয়ন মুখোপাধ্যায়ের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ধাঁচের গল্প নিয়ে হতে পারে সিনেমাটি।

সালমানের বোন আলভিরা খান এবং অতুল অগ্নিহোত্রির কন্যা আলিজে। সালমানের বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে মাঝেমধ্যেই দেখা যায় তাকে। ২০১৯ সালে একবার শোনা গিয়েছিল, সালমানের ‘দাবাং ৩’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করবেন আলিজে।

আলিজের বাবা অতুল অগ্নিহোত্রি তখন বলেছিলেন, ‘এই খবরটি মিথ্যা। কারণ আলিজেকে এ ক্ষেত্রে কাস্ট করা ঠিক নয় এবং ওকে কাস্ট করার কথা ভাবাও হয়নি। আমি খবর কাগজেও এই খবরটি পড়েছি কিন্তু এটি সত্যি নয়। ইন্ডাস্ট্রি জায়গাটা খুব অদ্ভুত। এখানে কিছু বললেও দোষ, না বললেও দোষ। আমি আলিজেকে বলেছি এগুলো নিয়ে বেশি ভাবতে না। মানুষ যে ওকে নিয়ে কথা বলছেন, সেটা আশীর্বাদস্বরূপ।’

উল্লেখ্য, আলিজের বাবা অতুলও একজন বিখ্যাত অভিনেতা এবং পরিচালক। সালমানের সঙ্গেও একাধিক কাজ করেছেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা