বিনোদন

সেরা অভিনেত্রীর পুরস্কার কঙ্গনার

বিনোদন ডেস্ক: ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকেলে নয়া দিল্লিতে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০১৯ সালের ছবি নিয়ে এ পুরস্কার ঘোষণা করে।

সেরা হিন্দি ছবির জন্য পুরস্কার পেয়েছে সুশান্ত সিং রাজপুতের ‘ছিছোরে’ মুভি। সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন কঙ্গনা রৌনত। ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘পঙ্গা’-তে অভিনয় করে এই শিরোপা অর্জন করলেন তিনি।

‘ভোসলে’ ছবির জন্য সেরা অভিনেতার খেতাব পেয়েছেন মনোজ বাজপেয়ী। তামিল ছবি ‘অসুরণ’-এর জন্য সেরা অভিনেতার খেতাব পেলেন পেয়েছেন ধনুশ।

সেরা অ্যাডপ্টেড স্ক্রিনপ্লে হিসেবে বাংলা থেকে জায়গা করে নিয়েছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’। তাছাড়া, সেরা বাংলা ছবি হিসেবে পুরস্কার পায় ‘গুমনামী’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ২০১৯ সালের এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেলেন সৃজিত নিজে।

‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক হন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেরা সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)।

বাংলা ছবির ঝুলিতে আরও কয়েকটি জাতীয় পুরস্কার এসেছে। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবিতে আবহ সঙ্গীতের জন্য পুরস্কার পেলেন সঙ্গীতশিল্পী প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে সেরা মৌলিক চিত্রনাট্যর পুরস্কার পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘জ্যেষ্ঠপুত্র’।কৌশিক আর সৃজিত একই বিভাগের (চিত্রনাট্য) সম্মানে সম্মানিত। ‘গুমনামী বাবা’ ছবির চিত্রনাট্যও সেরা খেতাব পেয়েছে।

সেরা ছবি বিভাগে ‘জোনাকি পড়ুয়া’- অহমিয়া ছবি। ‘লতা ভগবান করে’- মারাঠি ছবি। ‘পিকাসো’- মারাঠি ছবি।

তাছাড়া, সেরা পরিচালক হয়েছেন সঞ্জয় পূরণ সিং চৌহান। তিনি ‘বাহাত্তর হুরেঁ’ মুভি পরিচালনা করে এ অর্জন লাভ করেছেন। বিশ্বসাম ছবির জন্য সঙ্গীতে সেরা হয়েছেন ডি ইম্মন।

উল্লেখ্য, গত বছর মে মাসে এই চলচ্চিত্র পুরস্কার বিতরণের কথা ছিল। কিন্তু করোনার কারণে সম্ভব না হওয়ায় এবছর দেয়া হলো।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা