বিনোদন

ডিভোর্স নোটিশ ‘ভুয়া’ বললেন নুসরাত

বিনোদন প্রতিবেদক : নায়িকা নুসরাতের সঙ্গে ব্যবসায়ী নিখিল জৈনের সম্পর্ক গড়ে ওঠে ২০১৮ সালে। প্রেমের পর বেশ ঘটা করে নুসরাত বিয়ে করেছিলেন ২০১৯ সালের ১৯ জুন। সেই বিয়ে হয়েছিল সুদূর তুরস্কে। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের হাতে গোনা কিছু সদস্য ও বন্ধুবান্ধব।

এই বিয়ের পর নুসরাত-নিখিল কলকাতায় এসে আয়োজন করেছিলেন বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ টালিউডের একঝাঁক তারকা এবং কলকাতার বিশিষ্টজনেরা।

দুই বছর না যেতেই সংসার ভাঙতে চলেছে, এমনই গুঞ্জন চারদিকে। কিন্তু কেন? কী এমন ঘটল তাদের দাম্পত্য জীবনে?

নুসরাত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছেন নিখিল জৈন। কলকাতার গণমাধ্যমগুলোতে এমন খবরই দেখা যাচ্ছে কয়েকদিন ধরে। তবে এ নিয়ে মুখ খুলেছেন নুসরাত। তিনি দাবি করেছেন, খবরটি ভুয়া।

নুসরাতের পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়েছে, দাম্পত্য জীবনে কিছু সমস্যা থাকলেও তা সমাধানের চেষ্টা চলছে।

মাসখানেক আগেই নিখিলের এক ইনস্টাগ্রাম পোস্টে ইঙ্গিত ছিল সম্পর্কের ভাঙনের। নিজের ছবি ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করে তাকে লিখতে দেখা গিয়েছিল, ‘কোনো মানুষ আপনার সঙ্গে যেমন ব্যবহার করবে সেটা তার কর্ম। আর আপনি তার উত্তর কীভাবে দেবেন তা আপনার কর্ম।’

তার এমন পোস্টকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়ে গিয়েছিল সংসার ভাঙনের। আলোচনায় এসেছিলো নুসরাতের সঙ্গে নায়ক যশের সম্পর্ক।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা