বিনোদন

রান্নাঘর থেকে শাহরুখ কন্যার বার্তা

বিনোদন ডেস্ক: রান্না ঘরে কাজ করছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান। সেখানকার বিভিন্ন জিনিসপত্রের সঙ্গে সুহানার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা যাচ্ছে, সুহানা চিজ গ্রেট করতে করতেই ক্যামেরায় পোজ দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সে চিজ!’ কখনও সেই ছবিতে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা কমেন্ট করেছেন, ‘ওকে’, সঙ্গে আগুনের ইমোজি। কখনওবা সুহানার প্রিয় বন্ধু শান্যা কাপুরের মা মাহিপ কাপুরের নিজের ভালবাসা প্রকাশ করেছেন!

সুহানার ভক্তরা নানান ধরণের মন্তব্য করলেও সুহানা আসলে এই ছবির মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন তা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে সময় গেলে সবই বুঝা যাবে বলে ভক্তরা মনে করছেন।

এদিকে ফিল্ম নিয়ে পড়াশোনা করতে বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন সুহানা। সম্প্রতি মেয়েকে বিদায় দিতে ভারতের মুম্বাই বিমানবন্দরে হাজির হন শাহরুখ। এসময় মেয়েকে লাল রঙের বিলাসবহুল গাড়িতে বসিয়ে নিয়ে বিমানবন্দরে হাজির হয়েছিলেন তিনি।

মুখে মাস্ক দিয়ে শাহরুখ মাঝরাতে বিমানবন্দরে হাজির হলেও, পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ে যায় সেই ছবি। যদিও ওইদিন পাপারাৎজির সঙ্গে কোনওভাবেই কথা বলতে শোনা যায়নি শাহরুখকে।

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ফিল্ম মেকিংয়ের ছাত্রী সুহানা এখনই তার চলচ্চিত্রে পা রাখার পরিকল্পনা নেই। তবে, এই শিল্পের প্রতি নিজের ঝোঁক দেখিয়েছেন তিনি। লন্ডনে তার কলেজের এক অনুষ্ঠানে জুলিয়েটের নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ কন্যা। মেয়ের অভিনয় দেখতে দর্শকদের আসনে উপস্থিত ছিলেন কিং খানও। ‘দ্য গ্রে পার্ট ব্লু’ নামক একটি শর্ট ফিল্মও শুট করেছেন তিনি।

চলচ্চিত্র জগতে বাবার পদচিহ্ন অনুসরণ করার সম্ভাবনা থাকলেও শাহরুখ আগেই স্পষ্ট জানিয়েছেন যে, সন্তানেরা সর্বপ্রথম তাদের পড়াশোনা শেষ করবে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা