নিরাপদে আছেন ঋতুপর্ণা
বিনোদন

নিরাপদে আছেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক : ভারতের পর্বতপ্রবণ এলাকা উত্তরাখণ্ডে হিমবাহতে ফাটল ধরে, তুষারধস নেমেছে, টিক সেই মুহূর্থে সেখানে শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি জানিয়েছেন, তিনি ও তার কাজের ইউনিটের সবাই সুস্থ এবং নিরাপদে আছেন।

প্রসঙ্গত ‘অন্তর্দৃষ্টি’ সিনেমার শুটিং করতে উত্তরাখণ্ডে গিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রোববার (৭ ফেব্রুয়ারি) মুসৌরি রোডে শুট চলছিল। কাজের মাঝেই ভয়ানক ঘটনার খবর পান। তাদের কাজের জায়গাটিতে সরাসরি কোনও প্রভাব না পড়লেও তুসারধসের খবর শুনে সকলেই চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয় ও বন্ধুদের ফোন আসা শুরু হয়। উল্লেখ্য অভিনেত্রীর মা-ও ছিলেন সেখানে। ঘটনার পর মাকে বিমানে কলকাতা পাঠিয়ে দিয়েছেন অভিনেত্রী। ঋতুপর্ণার কথায়, “এবার ভালয় ভালয় কাজ শেষ করে সবাই বাড়ি ফিরতে চাই।”

প্রসঙ্গত, ‘অন্তর্দৃষ্টি’র পরিচালক কবীর লাল, তিনি ‘তাল’, ‘পরদেশ’-এর মতো হিট বলিউড ছবির সিনেম্যাটোগ্রাফার ছিলেন। এই সিনেমাটি বাংলা, মারাঠি, তামিল ও কন্নড় ভাষায় তৈরি হচ্ছে।

ছবিতে ঋতুপর্ণা ছাড়াও রয়েছেন শন বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রজিৎ চক্রবর্তী। প্রথমটায় শুটিংয়ের পরিকল্পনা ছিল সুইজারল্যান্ডে। তবে করোনার কারণে সেই পরিকল্পনা মাটি হলে, পরে উত্তরাখণ্ডকে লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়।

দিন কয়েক আগেই গোটা টিম দুর্যোগের ঘটনাস্থল চামোলি এলাকার কাছাকাছি ছিল বলে জানান অভিনেত্রী। সেকথা ভেবেই আপাতত আতঙ্কিত তিনি। বলছেন, ‘ভীষণ ভয় লাগছে। এই ঘটনার পর ঠান্ডা আরও বেড়ে গিয়েছে এই এলাকায়। আউটডোর শুটিং বন্ধ করে দেয়া হয়েছে। আপাতত শুধু ইনডোর শুট-ই চলছে।‘ কয়েক দিনের মধ্যে শহরে ফেরার কথা রয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা