বিনোদন

পর্ন মুভি তৈরি করায় গহনা ভাসিষ্ঠ গ্রেফতার

বিনোদন ডেস্ক: বলিউডে যেন বিতর্কের আর অবসান হচ্ছে না। একটার পর একটা ঘটনা যেন ঘটেই চলেছে। তারমধ্যে এবার শোনা গেল গহনা ভাসিষ্ঠ নামে এক অভিনেত্রীকে পর্ন মুভি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

গহনা ভাসিষ্ঠ বলিউডের প্রখ্যাত প্রযোজক একতা কাপুরের 'গন্দি বাত'-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি ও প্রশংসা লাভ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই নবাগতা মডেল ও অভিনেত্রীদের দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে তা আপলোড করা হচ্ছিলো গহনার পর্ন ওয়েবসাইটে।

মোট কতগুলি ভিডিও এ পর্যন্ত আপলোড করা হয়েছে সে বিষয়ে পুলিশ জানায়, গহনা যে পর্ন ওয়েবসাইটটি চালাচ্ছিলেন, তাতে তিনি ৮৭টি অশ্লীল ভিডিও আপলোড করেছেন। সাবস্ক্রাইবদের গ্রাহক মূল্যও ছিল অনেক বেশি। ইচ্ছুক গ্রাহকরা ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতে চাইলে তাদেরকে দুই হাজার টাকা করে দিতে হতো।

রোববার (৮ ফেব্রুয়ারি) আদালতে গহনাকে হাজির করা হবে। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনায় জড়িত থাকার দায়ে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে গহনার নাম। ৩২ বছর বয়সী গহনার আসল নাম বন্দনা তিওয়ারি।

টেলিভিশনের জগতে আসার আগে মিস এশিয়া বিকিনি অ্যাওয়ার্ড জেতেন গহনা। ৮০টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করতে দেখা গিয়েছে তাকে। এক নামে তাকে চেনে বলিউডের সবাই। গহনা যে এই ধরনের অপরাধমূলক কাজে জড়িত ছিলেন তা অনুমান করতে পারেননি তার ঘনিষ্ঠজনেরাও।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা