বিনোদন

আবারও প্রেমে পড়েছেন শ্রুতি

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। বলিউডেও অভিনয় করেছেন তিনি। তার আরেক পরিচয় তিনি তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে।

সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খবরে থাকেন শ্রুতি। অনেকবারই তার প্রেমের গুঞ্জন উঠেছে। সবশেষ মাইকেল করসেল নামের এক ব্রিটিশ যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। গত বছরের শুরুতে তাদের ব্রেকআপ হয়।

তবে ফের প্রেমে পড়েছেন শ্রুতি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় এই তথ্য জানিয়েছেন তিনি। এক ভক্ত তাকে প্রশ্ন করেন, তিনি কারো সঙ্গে প্রেম করছেন কথাটি কি সত্যি? জবাবে শ্রুতি বলেন, ‘মনে হয় সত্যি।’

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে শ্রুতি অভিনীত সিনেমা ‘ক্র্যাক’। এতে অভিনেতা রবি তেজার বিপরীতে অভিনয় করেছেন তিনি। বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে এটি। এছাড়া মুক্তির অপেক্ষায় তার ‘লাবাম’। সিনেমাটিতে তার সঙ্গে আছেন অভিনেতা বিজয় সেতুপাতি।

মাইকেল করসেলের সঙ্গে ব্রেকআপের পর বেশ কিছুদিন আড়ালে ছিলেন শ্রুতি। পরবর্তী সময়ে প্লাস্টিক সার্জারি করে খবরে আসেন তিনি। সেই কথা স্বীকারও করেছেন এই অভিনেত্রী। জানা যায়, নাকে সার্জারি করিয়েছেন তিনি। তবে শ্রুতি জানান, প্লাস্টিক সার্জারি করিয়েছেন তাই বলে তিনি এটির প্রচার করছেন না।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা