বিনোদন

স্বামী চলে যাওয়ায় অপর্ণার কষ্ট

বিনোদন ডেস্ক : সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। কিন্তু বিয়ের ১৫ দিন পরই বিচ্ছেদ ঘটল দুজনের! বিমানবন্দরের সামনে ফ্লাড লাইট জ্বলছে। পৌষের আকাশে খানিকটা কুয়াশা। লাইটের আলোর সীমা ছাড়িয়ে যেতে দৃষ্টি অক্ষম। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বিমানবন্দরের ৫ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী ও তার বর সত্যজিৎ সহ অনেকে।

বেশ কিছু স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়। কিন্তু বিয়ের পর পর কোথায় ছুটলেন অপর্ণা ঘোষ? এ অভিনেত্রী জানিয়েছেন, তিনি কোথাও যাচ্ছেন না। সত্যজিৎ জরুরি কাজে জাপান গেলেন। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি।

গত ১০ ডিসেম্বর সত্যজিতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অপর্ণা ঘোষ। তারপর থেকে একসঙ্গে সময় কাটাচ্ছিলেন এই নব দম্পতি। গত ২৫ ডিসেম্বর জাপানে গিয়েছেন তার বর। কিন্তু বরের সঙ্গে কাটানো সময় খুব মিস করছেন এই অভিনেত্রী।

অপর্ণা ঘোষ বলেন- শুনেছি, বিয়ে করলে নাকি সময় ভালো কাটে। তার প্রমাণ পেলাম। ওর সঙ্গে কাটানো সময়গুলো এখন খুব মিস করি। ওকে খুব মিস করছি। তবে কিছু করার নেই। ওর ওখানে কাজ আছে। তাই ওকে যেতে হয়েছে।

বিয়ের কারণে দীর্ঘ ১ মাস শুটিং থেকে দূরে ছিলেন অপর্ণা। গত ২৭ ডিসেম্বর ‘তোলপাড়’ নামে একটি নাটকের শুটিংয়ের মাধ্যমে আবারো লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরেছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা