বিনোদন

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা আমির সিরাজী

বিনোদন প্রতিবেদক : জীবনমৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা আমির সিরাজী। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করানোর উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

এর আগে গত রোববার (২৭ ডিসেম্বর) ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তির পরের দিন তার হার্টে সমস্যা ধরা পড়ে। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় এই অভিনেতাকে চিকিৎসার জন্য আজ ঢাকায় আনা হচ্ছে।

আমির সিরাজীর অসুস্থতার খবর নিশ্চিত করেছেন তার বড় মেয়ে নুরজাহান সিরাজী। এই মুহূর্তে তিনি এই অভিনেতার দেখভাল করছেন।

নুরজাহান ময়মনসিংহ থেকে জানান, দুই দিন আগে রাত ৮টার দিকে তার বাবা পান খেয়ে হঠাৎ প্রচণ্ড ঘামতে থাকেন। এরপর তার বুকে ব্যথা শুরু হয়। বাসায় প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। সঙ্গে সঙ্গে এই অভিনেতাকে ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি হাসপাতালে নেয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরও আমির সিরাজীর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত হয়েছে।

নুরজাহান সিরাজী গণমাধ্যমকে বলেন, “বাবার শারীরিক অবস্থা গুরুতর। ডাক্তার ঢাকায় পাঠাতে বলেছেন। আমরাও চাচ্ছি ঢাকায় গিয়ে বাবার চিকিৎসা করাতে।”

নুরজাহান জানান, তার বাবা ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ বেশকিছু সমস্যায় ভুগছিলেন। ঢাকায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে তার চিকিৎসা শুরু হবে। তার বাবা এই মুহূর্তে কথা বলতে পারছেন না। কথা বলতে চাইলে জড়িয়ে যাচ্ছে।

আমির সিরাজী যাত্রাপালায় অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের বিজ্ঞাপন দেখে তিনি ঢাকায় আসেন। তিনি চলচ্চিত্রে অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তার অভিনীত প্রথম ছবি ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’।

আমির সিরাজীর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’। ছবিটি ১৯৮৫ সালের ৫ জানুয়ারি মুক্তি পায়। প্রায় তিন যুগের ক্যারিয়ারে তিনি সাত শতাধিক ছবিতে অভিনয় করেছেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা