বিনোদন

নববধূর জন্য সাইমনের বাড়ির ছাদে হেলিকপ্টার!

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক সাইমন সাদিক ও অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। সদ্য বিয়ে করেছেন তারা! নববধূকে নিয়ে বেড়াতে যাবেন সাইমন। এজন্য বাড়ির ছাদে চলে এলো হেলিকপ্টার। স্বামীর এমন কাণ্ড দেখে বেজায় খুশি পূর্ণিমা বৃষ্টি- এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজ্ঞাপনচিত্র।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করলেন সাইমন। একটি বেসরকারি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠানের হয়ে কাজটি করেছেন তিনি। এতে তার সহশিল্পী পূর্ণিমা বৃষ্টি। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন এস আরিফিন অলিভ।

সাইমন বলেন, ‘গত সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং করেছি। এর গল্প ভাবনা বেশ ভালো লেগেছে, তাই কাজটি করেছি। পুরোটা সময় উৎসবের আমেজ কাজ করেছে। দারুণ এক অভিজ্ঞতা।’

এদিকে, সাইমন বর্তমানে কাজ করছেন মনতাজুর রহমান আকবরের ‘কাজের ছেলে’ ছবিতে। আর শুটিং শেষ হয়েছে ‘দায়মুক্তি’ ছবির। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘আনন্দ অশ্রু’সহ বেশকিছু ছবি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা