বিনোদন

সানা খানকে বিয়ে করে বিপদেই পড়েছেন মুফতি আনাস!

বিনোদন ডেস্ক : বলিউড ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানা খান। চমক বাকি ছিল আরও। সেটা পূর্ণ হলো গুজরাটের এক মাওলানাকে বিয়ে করার মধ্য দিয়ে। মুফতি আনাস সাঈদকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। এ বিয়ের ঘটনা তাকে প্রশংসিতও করেছে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে।

স্বামীকে নিয়ে বেশ আছেন তিনি। কাশ্মীর গেছেন হানিমুন করতে। বরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও সারাদিন ব্যস্ত থাকেন সানা। পোস্ট করেন একের পর এক ছবি, ভিডিও। তা নিয়ে ট্রলের শিকারও হন যথারীতি।

এসব ট্রলে বিরক্ত মাওলানা আনাস সাঈদ। তিনি যেন বেশ বিপদেই পড়েছেন অভিনেত্রীকে বিয়ে করে। একদিক থেকে প্রশ্ন আসে কেন তিনি একজন আলেম হয়েও অভিনেত্রী-মডেল বিয়ে করলেন। অন্যদিক থেকে তার কাছে প্রশ্ন আসে কেন তিনি একজন অভিনেত্রীকে জোর করে শোবিজ ত্যাগ করিয়ে বিয়ে করলেন।

স্বভাবতই বিরক্ত তিনি। তাই অনেকটা ধমকেও দিয়েছেন সমালোচকদের। এমনটাই দাবি করছে ভারতীয় গণমাধ্যম এবিপি নিউজ।

তারা এক প্রতিবেদনে উল্লেখ করেছে, নিজের ছবি শেয়ার করে আনাস সাঈদ লিখেছেন, কারও পাপ বা অপরাধ দেখলে নিজের চোখ ঢেকে ফেল, তার জন্য দোয়া কর, পৃথিবীর লোকের পাপ ঢাকা দাও। তাতে কেয়ামতের সময় আল্লাহ তোমাদের পাপ ঢেকে ফেলবেন। শেষে লিখেছেন, আমিন।

এর আগেও এক সাক্ষাৎকারে আনাস বলেন, লোকে তাকে যা-তা বলে যাচ্ছে। কারণ তিনি নাকি সানাকে অভিনয় ছাড়তে বাধ্য করেছেন। তার দাবি, তিনি এমন কিছুই করেননি, একেবারে নিচু চিন্তাভাবনা যাদের তারাই এমনটা রটাচ্ছে।

সানাকে নিয়ে সুখী হওয়ার সব চেষ্টাই করছেন আনাস সাঈদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা