সৃজিতের নতুন সিরিজে বাঁধন
বিনোদন

সৃজিতের নতুন সিরিজে বাঁধন

বিনোদন ডেস্ক : লেখক মহম্মদ নাজিম উদ্দিনের খ্যাতনামা উপন্যাস নিয়ে নতুন ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক সৃজিত মুখার্জি। নাম 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। হইচইয়ের তিন বছর পূর্তির দিনই এই সিরিজের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে এতে কারা অংশ নেবেন তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সামনে আনা হল ছবির কলাকুশলীদের নাম।

গত ২৪ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি শেয়ার করেছে হইচই কর্তৃপক্ষ। যার মধ্য দিয়ে ঘোষণা করা হয়েছে সিরিজটির কলাকুশলীদের নাম।

নতুন এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে। পাশাপাশি অতিরিক্ত চমক হিসেবে রয়েছেন অঞ্জন দত্ত। থাকছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তীও।

ওয়েব সিরিজে মুশকান জুবেরীর চরিত্রে অভিনয় করছেন আজমেরি হক বাঁধন। 'নিরুপম চন্দা'র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাহুল বোসকে। চরিত্রটি একটি গোয়েন্দার চরিত্র।

অন্যদিকে, আতর আলির চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য।

হইচই’তে সৃজিতের এটি প্রথম কাজ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা