বিনোদন

মাইকেল জ্যাকসনের বিলাশবহুল বাগানবাড়ি বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ২ কোটি ২০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়ে গেলো পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বিলাশবহুল বাগানবাড়ি। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ‘নেভারল্যান্ড র‌্যাঞ্চ’ নামের বিশাল বাড়িটি কিনে নিয়েছেন জ্যাকসনেরই বন্ধু রন বার্কল।

বাড়িটি নির্মিত ২ হাজার ৭০০ একর জায়গার ওপর। বিশাল এ বাড়িতে রয়েছে রেললাইন, অগ্নিসহায়তা কেন্দ্র ও বিস্তীর্ণ বাগান। মাইকেল জ্যাকসন এটি ১ কোটি ৯৫ লাখ ডলারে কিনেছিলেন। পরে জেএম ব্যারির পিটার প্যান গল্পে অনুপ্রাণিত হয়ে এটিকে শিশুদের বিনোদন কেন্দ্রে রূপ দেন তিনি। পাশাপাশি এখানে বসবাসও করতেন। কয়েক বছর আগে বাড়িটির নাম পাল্টে ‘সাইকামোর ভ্যালি র‌্যাঞ্চ’ রাখা হয়।

জানা গেছে, ২০১৫ সালে বিক্রির জন্য নেভারল্যান্ড র‍্যাঞ্চের দাম চাওয়া হয়েছিল ১০ কোটি ডলার। কিন্তু সাড়া পাওয়া যায়নি। পরে দাম কমিয়ে একবার সেটি করা হলো ৬ কোটি ৭০ লাখ ডলার, পরে মাত্র ৩ কোটি ১০ লাখ ডলারে সেটি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, নেভারল্যান্ড নামটি বদলে নতুন করে এর নাম রাখা হয়েছে সাইকেমোর ভ্যালি র‍্যাঞ্চ। খামারবাড়িটির যৌথ মালিকানায় রয়েছে দ্য সান্তা বারবারা ও ক্যালিফোর্নিয়া হাউস নামে দুটি প্রতিষ্ঠান। অবশেষে মাত্র ২ কোটি ২০ লাখ ডলারে এটি বিক্রি হলো।

জ্যাকসনের মৃত্যুর আগে ২ হাজার ৭০০ একরের ওই খামারবাড়িতে অনেক কিছু সংযোজন করা হয়। সেখানে আছে রেললাইন, অগ্নিসহায়তা কেন্দ্র, বিস্তীর্ণ বাগানসহ আরও নানা কিছু। ১৯৮২ সালে বিরাট এই বাগানবাড়ির স্থাপত্যশৈলীর নকশা করেছিলেন রবার্ট অলটেভার্স। ১৯৮৯ সালে জ্যাকসন এটি কিনেছিলেন ১৯ কোটি ৫০ লাখ ডলারে। তারপর নিজের মতো করে তিনি সেটার নকশা বদলে নেন। বাড়িটির মূল দালানে আছে ছয়টি শোয়ার ঘর, নয়টি বাথরুম, একটি মাস্টার বেডরুম, দুটি মাস্টার টয়লেটসহ একটি চিলেকোঠা। ভেতরে লেক, সুইমিং পুলসহ খেলার ব্যবস্থা ছাড়াও আছে একটি বড় থিয়েটার হল।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা