বিনোদন

মিথিলা নেই, মন খারাপ সৃজিতের

বিনোদন ডেস্ক : দীর্ঘ দিন কলকাতায় শ্বশুর বাড়িতে ছিলেন রাফিয়াথ রশীদ মিথিলা। সম্প্রতি ঢাকা ফিরেছেন তিনি। সৃজিতের সঙ্গে শ্বশুড়বাড়িতে বড় দিন উদযাপনের পরিকল্পনা করেছিলেন মিথিলা। কিন্তু শুটিং থাকার কারণে দেশে ফিরতে হয়েছে তাকে। ক্রিসমাসের আগে আপাতত কলকাতা যেতে পারছেন না মিথিলা। এ কারণে ভীষণ মন খারাপ সৃজিতের।

মিথিলা ভারতীয় একটি গণমাধ্যমে বলেছেন, বাংলাদেশে এসে দেখি কয়েকটি কাজ জমে আছে। আম্মা-আব্বার সঙ্গেও সময় কাটানো দরকার। এদিকে সৃজিতের মন খারাপ। কারণ ও ক্রিসমাস উপলক্ষে আয়রার জন্য অনেক প্ল্যান করেছিল। ক্রিস্টমাস ট্রি-ও অর্ডার করা হয়েছে। আয়রা বলেছে—নিউ ইয়ারে ক্রিসমাসের জামা পরে সৃজিতের সঙ্গে সেলিব্রেট করবে।

তানিম নূর আর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত ‘কনট্র্যাক্ট’ সিনেমায় অভিনয় করবেন মিথিলা। এই সিনেমায় আরো অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিমউদ্দিনের গল্প নিয়ে নির্মিত হবে এই সিনেমা। একই লেখকের উপন্যাস নিয়ে সৃজিত নির্মাণ করবেন ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে ‘কনট্র্যাক্ট’ সিনেমার শুটিং শুরু হয়েছে। সিনেমায় রাজনীতিবিদের চরিত্রে মিথিলাকে দেখা যাবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা