বিনোদন

নতুন রূপে সানি লিওন

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন সানি লিওন। যিনি খুব অল্প সময়ে দখল করে নিয়েছেন বলি পাড়ার খুব বড় একটি অংশ। এছাড়াও তিনি তার সৌন্দর্যের গুণে রাতের ঘুম কেড়েছেন লাখো পুরুষের। গুণী এই অভিনেত্রী দীর্ঘদিন দেশ ছেড়ে লস অ্যাঞ্জেলসে ছিলেন। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুরনো জায়গা অর্থাৎ তার নিজ শহর মুম্বাইয়ে ফিরলেন তিনি।

বলিউড নির্মাতা বিক্রম ভাট নির্মাণ করছেন ‘অনামিকা’ নামে নতুন একটি ওয়েব সিরিজ। ১০ এপিসোডের এ সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সানি লিওন। এমন চরিত্রে এর আগে দেখা যায়নি এই অভিনেত্রীকে। চলতি মাসের শেষের দিকে এই সিরিজের প্রথম শিডিউলের দৃশ্যধারণের কাজ মুম্বাইয়ে শুরু হবে। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটিকে বিক্রম ভাট বলেন- লকডাউনের কারণে শুটিংয়ের প্রস্তুতি এতদিন বন্ধ ছিল। আমরা আবারো কাজে ফিরছি, কাজকে ভীষণ ভালোবাসি। সানি লিওনকে নিয়ে আমরা দ্রুত ওয়েব সিরিজটির শুটিং শুরু করব। এতে সানিকে মারমুখী ভূমিকায় দেখতে পাবেন দর্শক।

অ্যাকশন ও থ্রিলার ঘরানার এ ওয়েব সিরিজের গল্পও রচনা করেছেন বিক্রম ভাট। এই নির্মাতার সঙ্গে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন কৃষ্ণ ভাট। ভারতীয় ভিডিও স্ট্রিমিং সাইট এমএক্স প্লেয়ারে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা