বিনোদন

তমা মির্জার বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার মামলা

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার নায়িকা তমা মির্জার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এন মামলা করেছেন তার স্বামী হিশাম চিশতি। রাজধানীর বাড্ডা থানায় গত ৬ ডিসেম্বর মামলাটি করেন তিনি।

হিশামের করা মামলার এজাহারে বলা হয়, বিয়ের পর বাবা-মায়ের প্ররোচনায় হিশামের কাছ থেকে মোট ২০ লাখ টাকা ধার হিসেবে নেন তমা। গত ২৯ সেপ্টেম্বর হিশাম কানাডা থেকে ফিরে তমাকে তার নিজের বাসায় এসে থাকতে বলেন। কিন্তু তিনি বাবার বাসাতেই থাকেন। গত ৫ ডিসেম্বর রাত ৩টার দিকে তমা মির্জার বাবার বাড্ডার বাসায় যেতে বলা হয় হিশামকে। সেখানে নানা বিষয়ে আলোচনার পর ধার নেওয়া ২০ লাখ টাকা চাইলে বাসার সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এর একপর্যায়ে বাড়ির সদস্যরা ওড়না দিয়ে পেঁচিয়ে তাকে খুন করার চেষ্টা করে।

এ মামলায় তমা মির্জাকে এক নম্বর আসামি, তার বাবা-মা, ভাইসহ চারজনকে আসামি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মামলা করার কয়েকদিন পরেই কানাডা চলে গেছে হিশাম চিশতি।

এর আগের দিন ৫ ডিসেম্বর রাত ৩টায় একই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুকের জন্য মারপিটসহ হুমকি প্রদানের অভিযোগ এনে স্বামী হিশাম চিশতির বিরুদ্ধে মামলা করেছিলেন তমা মির্জা। তার একদিন পরেই তমা মির্জার বিরুদ্ধে মামলাটি করলেন হিশাম চিশতি।

মামলার বিষয়ে জানতে চাইলে তমা মির্জা বলেন, “যৌতুকের জন্য আমাকে নির্যাতন করত হিশাম। শুধু তাই নয়, আমাকে মারধরও করেছে একাধিকবার। সামাজিক যোগাযোগমাধ্যমেও আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। বিভিন্ন জনের কাছে আমার নামে আপত্তিকর কথা বলেছে হিশাম। বাধ্য হয়ে আমার নিরাপত্তার জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি।”

২০১৯ সালের ৭ মে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতীকে বিয়ে করেন তমা মির্জা। দুবাইয়ে হানিমুনও করেছিলেন তারা। সেখান থেকে ফেরার পর তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা