বিনোদন

‘কাল হো না হো’ ছোট্ট জিয়া এখন কিশোরী!

বিনোদন ডেস্ক : শাহরুখ খান, প্রীতি জিনতা আর সাইফ আলি খানের ‘কাল হো না হো’ সিনেমাটি যারা দেখেছেন তারা নিশ্চয় ‘জিয়া’ চরিত্রটিকে মনে রেখেছেন। প্রীতি জিনতার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পর্দার ছোট্ট জিয়ার আসল নাম ঝনক শুক্লা। টেলিভিশন ধারাবাহিক ‘কারিশ্মা কা কারিশ্ম’ নিয়ে পরিচিতি পেয়েছেন তিনি।

তারপর ‘কাল হো না হো’ সিনেমায় দূর্দান্ত অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন ছোট্ট জিয়া অর্থ্যাৎ ঝনক শুক্লা। সেই ছোট্ট জিয়া এখন ২০ বছরের কিশোরী। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে তার কিছু ছবি।

বলিউডের স্টার কিড না হয়েও ছোট্ট বয়সে ক্যারিয়ার গড়েছেন ঝনক শুক্লা। যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রূপালি পর্দা থেকে হারিয়ে গেছেন তিনি। তেমন ভাবে কোনো কাজে দেখা যায়নি এ অভিনেত্রীকে। বি-টাউনের অনেকে মনে করেন, ঝনক শুক্লার প্রতিভাকে কাজে লাগাতে পারেননি বলিউড।

জানা গেছে, ইতিহাসে অনার্স করছেন ঝনক শুক্লা। আন্ধেরির ভবনস কলেজে পড়ছেন তিনি। ভবিষ্যতে প্রত্নতত্ত্ব বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে চান তিনি। পড়াশোনার পাশাপাশি হিন্দুস্তানি মিউজিকের চর্চা নিয়মিত করতেন ঝনক। অভিনয় নয়, পড়াশোনার দিকে মনোযোগ তার।

ঝনক শুক্লার বাবা হরিল শুক্লা একজন তথ্যচিত্র নির্মাতা, মা সুপ্রিয়া অভিনেত্রী। পরিবারে সঙ্গে এখন মুম্বাইয়ে থাকছেন ঝনক। অভিনয় থেকে দূরে থাকলেও ইচ্ছা মরে যায়নি তার। পছন্দের অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেলে হাতছাড়া করবেন না তিনি। এক সাক্ষাৎকারে এমনটাও জানিয়েছেন ঝনক শুক্লা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা