বিনোদন

বিয়ে করছেন বরুণ ও নাতাশা!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালের সঙ্গে তার প্রেমের বিষয়টি সবার জানা। এই অভিনেতা নিজেও বিষয়টি স্বীকার করেছেন। খুব শিগগির তারা বিয়ে করবেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে রুপালি পর্দার এই নায়ককে তার বাস্তব জীবনের নায়িকার মন পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এমনকি একাধিকবার প্রত্যাখ্যাতও হয়েছেন তিনি।

অভিনেত্রী কারিনা কাপুরের ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ রেডিও শোয়ে হাজির হয়েছিলেন বরুণ। সেখানে তিনি বলেন, ‘নাতাশার সঙ্গে আমার পরিচয় ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়। তবে তখন থেকেই প্রেম করছি তা নয়। আমরা একাদশ অথবা দ্বাদশ শ্রেণি পর্যন্ত ভালো বন্ধু ছিলাম। সে আমাকে তিন থেকে চারবার প্রত্যাখ্যান করেছে। তবে আমি হাল ছাড়িনি।’

নাতাশার সঙ্গে প্রথম দেখার স্মৃতিচারণ করে এই অভিনেতা বলেন, ‘আমার এখনো মনে আছে, মানেকজি কুপারে পড়তাম। সে ইয়োলো আর আমি লাল হাউজে ছিলাম। দুপুরের খাবারের সময় ক্যান্টিনে খাবার ও এনার্জি ড্রিংকস দিত। আমার এখনো মনে পড়ে, বাস্কেটবল কোর্টের কাছ দিয়ে তার হেঁটে আসা, প্রথম দিন তাকে দেখা। আমার মনে হয়েছিল, তার প্রেমে পড়েছি। সেই থেকে শুরু।’

বরুণ ধাওয়ান অভিনীত পরবর্তী সিনেমা ‘কুলি নম্বর ওয়ান’। এতে সারা আলী খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন এই অভিনেতার বাবা ডেভিড ধাওয়ান। বড়দিন উপলক্ষে ডিজিটাল প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে সিনেমাটি মুক্তি পাবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা