যে কারণে সম্পদ বন্ধক রাখলেন সোনু 
বিনোদন

যে কারণে সম্পদ বন্ধক রাখলেন সোনু 

বিনোদন ডেস্ক : দেশে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের কাজের ব্যবস্থা, আবার কখনও কারও মা-বাবা কিংবা দুঃস্থ আত্মীয়ের চিকিৎসার জন্য আবার কখনো ভাচ্যুয়ালি ক্লাস করতে পারছেন না এমন শিক্ষার্থী ল্যাপটপ কিংবা মোবাইলফোন কিনে দিয়েছে।

গত মার্চ মাস থেকে করোনাভাইরাসের তাণ্ডব শুরুর পর থেকে যেভাবে পেরেছেন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন সোনু সুদ। এখনও এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন বলিউডের এই অভিনেতা।

কিন্তু মানুষের সাহায্যের জন্য যে পরিমাণ অর্থ তিনি ব্যয় করেছেন বা করছেন তা কোথা থেকে পাচ্ছেন তা নিয়ে বহুবার প্রশ্ন করা হয়েছিলো সোনু সুদকে। মুচকি হেসে সে প্রশ্ন বারবার এড়িয়ে গিয়েছিলেন সোনু। তবে সম্প্রতি যা জানা গেলো তাতে রীতিমতো চমকে গেছেন তার ভক্তরা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুম্বাইয়ের জুহুতে নিজের আটটি সম্পত্তি বন্ধক রেখে ১০ কোটি টাকা পেয়েছেন সোনু সুদ। সেই টাকা দিয়েই ক্রমাগত মানুষের সেবা করে যাচ্ছেন তিনি।

জানা গেছে- জুহুর শিব সাগর সিজিএইচএস-এর গ্রাউন্ড ফ্লোরে ছয়টি ফ্লোর কেনা রেয়েছে সোনুর। পাশাপাশি রয়েছে গ্রাউন্ড ফ্লোরে দু’টি দোকান। ইসকন মন্দিরের কাছে এবি নায়ার রোডে অবস্থিত সম্পত্তিগুলো সোনু ও তার স্ত্রী সোনালির নামে রয়েছে। আর এগুলোই বন্ধক রেখে ১০ কোটি টাকা ঋণ নিয়েছেন সোনু।

গত ২৪ নভেম্বর নাকি এর জন্য ৫ লাখ টাকা রেজিস্ট্রেশন ফি-ও দেওয়া হয়েছে। এরপরই প্রকাশ্যে আসে তারকার গোপন রহস্য।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা