বিনোদন

দীপিকার চোখে প্রিয় পারফরম্যান্স

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিশ্বে তার অসংখ্য ভক্ত। তবে অভিনেত্রী তাপসী পান্নুর ভক্ত তিনি। সম্প্রতি এক রাউন্ড টেবিল সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন দীপিকা।

এই সময় চলতি বছর তার চোখে সেরা পারফরম্যান্সের কথা জানতে চাওয়া হয়। এই অভিনেত্রী জানান, মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে অভিনেত্রী তাপসী পান্নু মজা করে যে ভিডিও তৈরি করেছেন সেটি এই বছর তার সবচেয়ে ভালো লেগেছে।

তাপসীকে উদ্দেশ্য করে দীপিকা বলেন, “তাপসী তোমার ‘বিগিনি শুট’ আমার সবচেয়ে প্রিয় পারফরম্যান্স। এই ভিডিও দেখার পর আমি তোমার আরো বড় ভক্ত হয়ে গেছি।”এরপর দীপিকাকে ধন্যবাদ জানিয়ে তাপসী বলেন, ‘ভবিষ্যতে শুধু তোমার জন্য একটি ভিডিও তৈরি করব।’

গত ১২ অক্টোবর ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তাপসী। এতে যশরাজ মুখাতের ভাইরাল হওয়া ‘বিগিনি শুট’ গানের তালে নাচতে দেখা যায় তাকে। তাপসীর সঙ্গে এই ভিডিওতে তার বোন শাগুন, ইভানিয়াও ছিলেন। এছাড়া এই অভিনেত্রীর প্রেমিক ম্যাথিয়াস বোকেও দেখা গেছে। ইনস্টাগ্রামে প্রকাশের পর ভিডিওটি ভাইরাল হয়।

তাপসীর পরবর্তী সিনেমা ‘সাবাশ মিতু’। ভারতীয় নারী ক্রিকেটার মিতালি রাজকে নিয়ে সিনেমাটি তৈরি। এছাড়া ‘রাশমি রকেট’, ‘লুপ লাপেটা’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা