বিনোদন

হালাল ভালবাসা এত সুন্দর আগে বুঝিনি : সানা খান

বিনোদন ডেস্ক : বলিউডের ঝা চকচকে দুনিয়ে ছেড়ে ধর্মের পথ বেছে নিয়েছেন অভিনেত্রী সানা খান। এরপর সদ্য বিয়ে করেছেন গুজরাটের মুফতি আনাস খানকে। আর এই বিয়ের পর সানার উপলব্ধি, ‌হালাল ভালবাসা এত সুন্দর আগে তিনি বুঝতে পারেননি।

ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে সানা লিখেছেন, কখনও ভাবিনি হালাল ভালবাসা এত সুন্দর হতে পারে! তোমায় বিয়ে করার পর অনুভব করেছি। সব হালাল কাজেই পুণ্য হয়।

এর আগে ইনস্টাগ্রামে মেহেদিরাঙা হাতের ছবি দিয়েছিলেন সানা। ক্যাপশনে লিখেছিলেন, আমার ভালবাসা পবিত্র না হলে এত উজ্জ্বল মেহেদির রং আসত না।

সেসময় সানা আরও লিখেছেন, ‌আল্লাহর জন্যই একের অপরকে ভালবেসেছি, আল্লাহর জন্য বিয়েও করেছি। এই দুনিয়ায় আল্লাহ আমাদের একসঙ্গে রাখুন। জান্নাতেও যেন আবার মিলিয়ে দেন।

গত অক্টোবর মাসেই বিনোদন দুনিয়া ছাড়ার ঘোষণা দিয়ে সবাইকে অবাক করেছিলেন বলিউড অভিনেত্রী ও সাবেক 'বিগ বস' প্রতিযোগী সানা খান। এরপর তার বিয়ের খবরে হতবাক হয়ে যান সবাই। গত ২০ নভেম্বর ভারতের গুজরাটের মৌলানা মুফতি আনাসকে বিয়ে করেন সানা।

পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুরাটে ঘরোয়া আয়োজনের মাধ্যমে মুফতি আনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সানা খান। বিয়ের অনুষ্ঠানে সানা পরেছিলেন সাদা গাউন, সঙ্গে হিজাব। আর মৌলানা মুফতি আনাসকে পরেছিলেন সাদা কুর্তা-পাজামা।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে ধর্মের পথে চলার জন্য অভিনয়ের রঙিন ভুবন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন সানা। হিন্দি, তামিল, তেলেগু ও কান্নাড়াসহ একাধিক ভাষায় নির্মিত ছবির এ অভিনেত্রীর এমন সিদ্ধান্তে সে সময় অবাক হয়েছেন চলচ্চিত্র ভুবনের অনেকে।

সাবেক 'বিগ বস' রিয়েলিটি শোর এ প্রতিযোগী সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়ে জানান, বহু বছর ধরে বিনোদন জগতে আছি। যে খ্যাতি, অর্থ, সম্মান পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু কিছুদিন ধরেই আমার মনে হচ্ছে কিসের জন্য এই খ্যাতি আর অর্থ উপার্জন? যেকোনো সময় মৃত্যু আসতে পারে। মানুষের কি এ বিষয়ে ভাবা উচিত না? মানবিকতার খাতিরে, নিজের প্রিয়জনদের জন্য বাঁচা উচিত না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমি বুঝেছি, জীবন-মৃত্যুর এ দোটানাই শুধু জীবনের উদ্দেশ্য নয়। জীবনে মানুষের জন্য অনেক কিছু করার আছে। তাই বলিউড ছেড়ে ধর্ম সাধনার পথ বেছে নিয়েছি।

এ লেখায় অভিনয়ের বিষয়ে সিদ্ধান্ত জানানোর পাশাপাশি সানা খান অনুরোধ করেছেন, কেউ যেন তাকে আর পুরোনো পেশায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা না করেন এবং কোনো কাজের জন্য না ডাকেন। কারণ, জীবনের বাকি দিনগুলো তিনি ধর্মের আশ্রয়েই কাটাতে চান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা