বিনোদন

নিজের নাম বদলে জান রীতা ভট্টাচার্য রাখুক : কুমার শানু

বিনোদন ডেস্ক : ছেলের সঙ্গে কুমার শানুর সম্পর্কের তিক্ততা আরও একবার প্রকাশ্যে এল। ছেলে তাঁর উপরে ক্ষোভ প্রকাশ করেন‘বিগ বসে’র (Bigg Boss 14) ঘর থেকে বেরিয়েই। এবার পালটা ছেলেকে নিজের নাম থেকে বাবার নামের অংশ বাদ দেওয়ার ‘পরামর্শ’ দিলেন কুমার শানু (Kumar Sanu)। বলিউডের তারকা গায়কের ছেলে জান কুমার শানু (Jaan Kumar Sanu) সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর মা-ই তাঁদের তিন ভাইকে মানুষ করেছেন। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ছেলেকে এমন ‘পরামর্শ’ দিলেন কুমার শানু।

ঠিক কী বলেছেন গায়ক? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এ বিষয়ে মুখ খোলেন কুমার শানু। তাঁর কথায়, ‘‘আমি ওকে এক সাক্ষাৎকারে এবং ‘বিগ বস’ -এর ঘরেও বলতে শুনেছি, ওর মা-ই ওর কাছে বাবা ও মা। মায়ের প্রতি ওর এমন শ্রদ্ধার আমি প্রশংসা করছি। কিন্তু ওর উচিত নিজের নাম বদলে জান রীতা ভট্টাচার্য (Rita Bhattacharya) করে দেওয়া। কারণ প্রথমত, রীতা ওর জন্য অনেক করেছে। দ্বিতীয়ত, আমার নাম রাখলে লোকে আমার সঙ্গে ওকে তুলনা করবে। একজন নবাগতর পক্ষে এটা ভাল নয়।’’

বাবার অভিযোগের জবাবেই সম্প্রতি জান কুমার শানু মুখ খুলেছিলেন। তাঁর কথায়, “আমার মা-ই একা আমাদের তিন ভাইকে মানুষ করেছেন। আমি জানি না কেন বাবা কখনও আমাকে গায়ক হিসেবে প্রমোট করেননি। ইন্ডাস্ট্রিতে এমন বহু তারকা রয়েছেন যাঁদের ডিভোর্স হয়েছে, আবার বিয়েও করেছেন। কিন্তু সন্তানদের কখনও এতদিন ধরে অবহেলা করেননি।’’ তাঁর লালন-পালন, শিক্ষা নিয়ে প্রশ্ন করার অধিকার কারও নেই বলে তিনি কটাক্ষ করেন বাবাকে। ছেলের এমন মন্তব্যের পর অভিমান থেকেই এবার এই কথা বললেন কুমার শানু। যা বুঝিয়ে দিল দু’জনের সম্পর্কের খতিয়ান।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা