বিনোদন

নায়ক হিসেবে ডিক্যাপ্রিওকেই চান পূর্ণিমা

বিনোদন ডেস্ক : উচ্চবিত্ত সমাজের রূপসী মেয়ে রোজের সঙ্গে টাইটানিক জাহাজে নিম্নবিত্ত সমাজের প্রতিভূ জ্যাকের প্রেম হয়। ১৯১২ সালে টাইটানিকের পরিণতির পটভূমিতে তাদের এই ট্র্যাজেডি পরিচালক জেমস ক্যামেরন ফুটিয়ে তুলেন ‘টাইটানিক’ সিনেমায়। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় রোজের চরিত্র রূপায়ন করেন কেট উইন্সলেট ও জ্যাক চরিত্রে অভিনয় করেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

তুমুল জনপ্রিয় ও ব্যবসাসফল এ সিনেমা যদি বাংলা ভাষায় রিমেক হয়, আর তাতে রোজ চরিত্রে অভিনয় করবেন পূর্ণিমা। কিন্তু জ্যাক চরিত্রে পূর্ণিমা কাকে চান? সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে এমন প্রশ্নের মুখে পড়েছিলেন এই নায়িকা। বাস্তবে এ সিনেমা বাংলায় রিমেক হোক আর না হোক, পূর্ণিমার জবাবের প্রশংসা করছেন তার ভক্তরা। পূর্ণিমা বলেন—‘লিওনার্দো ডিক্যাপ্রিও কে জ্যাক চরিত্রে চাই।’ সঞ্চালক এ সময় জানতে চান ডিক্যাপ্রিও কে ছাড়া অন্য কাউকে দিয়ে হবে না? কিন্তু পূর্ণিমা তার সিদ্ধান্তে অটল। তার পরিষ্কার জবাব—‘এতে ডিক্যাপ্রিওকেই লাগবে।’

‘টাইটানিক’ সিনেমা মুক্তির বছরেই নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখেন পূর্ণিমা। অভিষেক চলচ্চিত্রে অভিনয় করেই সবার নজর কাড়েন তিনি। পূর্ণিমা অভিনেত্রী হলেও তিনি নানা গুণের অধিকারী। দারুণ গান গাইতে পারেন। যা চলচ্চিত্রে আসার অনেক পরে জানতে পারেন তার ভক্তরা। এ অনুষ্ঠানে সঞ্চালক জানতে চেয়েছিলেন, নায়িকা না হলে কী হতেন? উত্তরে পূর্ণিমা বলেন—‘নায়িকা না হলে গায়িকা হতাম।’

নবম শ্রেণিতে পড়াকালীন রুপালি জগতে পা রাখেন পূর্ণিমা। অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘এ জীবন তোমার আমার’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘মায়ের সম্মান’, ‘শাস্তি’, ‘শোভা’, ‘হৃদয়ের কথা’ প্রভৃতি। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা