বিনোদন

করোনার কারণে ‘উনপঞ্চাশ বাতাস’-এর মুক্তি স্থগিত

বিনোদন ডেস্ক:

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর থেকেই সাবধান হতে শুরু করেছে দেশ। গণগংযোগ, সমাবেশ বা গণপরিবহণের মতো জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার (১৩ মার্চ) ‘উনপঞ্চাশ বাতাস’ সিনেমার মুক্তি বাতিল করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানিয়েছেন তিনি।

উজ্জ্বল তার নিজের ফেসবুকে লেখেন, বাংলাদেশের সাম্প্রতিক করোনা ভাইরাস পরিস্থিতি গুরুত্ব সঙ্গে বিবেচনায় করে ১৩ মার্চ ‘উনপঞ্চাশ বাতাস’র মুক্তি বাতিল ঘোষণা করা হলো। আমরা জানি দর্শক দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সিনেমাটি দেখার জন্য। কিন্তু এই মুহূর্তে আমরা কোনভাবেই মানুষকে কোন ধরণের বড় জমায়েতে একত্রিত হতে উৎসাহিত করতে চাই না। আমারা বিশ্বাস করি ইতোমধ্যে আপনারা ‘উনপঞ্চাশ বাতাস’কে যে ভালোবাসা দিয়েছেন তা অক্ষুণ্ণ থাকবে। সকলের সুস্বাস্থ্য এবং নিরাপত্তা কামনা করছি।

এ সিনেমায় অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী শার্লিন ফারজানা। এটি তার প্রথম সিনেমা। তার বিপরীতে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইনও করেছেন উজ্জ্বল নিজেই।

শার্লিন-বর্ষণ ছাড়া আরও রয়েছেন ইলোরা গওহর, ইনামুল হক, সেঁজুতি, মানস বন্দ্যোপাধ্যায়, খায়রুল বাসার প্রমুখ। এর আগে প্রথমে ২৮ ফেব্রুয়ারি ‘উনপঞ্চাশ বাতাস’ মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সেটি পিছিয়ে ১৩ মার্চ করা হয়। এবার করোনার কারণে এই তারিখেও সিনেমাটি মুক্তি পাচ্ছে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা