বিনোদন

বঙ্গবন্ধুর উক্তি নিয়ে নির্মিত সিনেমার মুক্তি শুক্রবার

বিনোদন ডেস্ক:

রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে নানা উক্তি করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ভাষণে অনুপ্রাণিত করেছেন বাঙালি জাতিকে। তার কথা বা উক্তি যেমন থাকত সাহস, বিপ্লবী চেতনা তেমনি থাকতো মার্জিত, বুদ্ধিদীপ্ত, রসবোধে সমৃদ্ধ। এছাড়া তার কথায় পাওয়া যায় ছন্দ ও সাহিত্যের আমেজ। তাইতো নিউজউইক ম্যাগাজিন তাকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এক ঐতিহাসিক ভাষণ। এই ভাষণে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। যা পরবর্তীতে ১২টি ভাষায় অনুবাদ করা হয়। এরপর ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।

এরকমই বঙ্গবন্ধুর একটি বিশেষ উক্তিকে উপজীব্য করে এবার নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চল যাই’। শুক্রবার (৬ মার্চ) বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে ছবিটি মুক্তি পাচ্ছে।

এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ অনেকে।

খালিদ মাহবুব তূর্যর গল্প ও চিত্রনাট্যে ‘চল যাই’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাসুমা রহমান তানি। এন ইনিশিয়েটিভ মাল্টিমিডিয়া নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন রাসেল মাহমুদ।

এই প্রসঙ্গে মাসুমা রহমান তানি বলেন, ‘কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প ‘চল যাই’। সেই গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ। সেখানে যুদ্ধের বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে একটি নতুন দর্শনে তুলে ধরতেই এই চলচ্চিত্রটি নির্মাণ করেছি। আশা করছি ভালো লাগবে সবার।’

এ চলচ্চিত্রের অভিনেতা আনিসুর রহমান মিলন বলেন, ‘অনেক সুন্দর একটি গল্পের উপর ভিত্তি করে এই ছবিটি নির্মান করা হয়েছে। বঙ্গবন্ধুর একটি উক্তি নিয়ে এতো সুন্দর ছবি হতে পারে তা না দেখলে বুঝা যাবে না। অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবিটি হলে গিয়ে দেখবো বলে।’

প্রসঙ্গত, গত বুধবার (৪ মার্চ) বারিধারার একটি রেস্টুরেন্টে ছবিটির মুক্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ছবিটির পরিচালক, শিল্পীরাসহ আমন্ত্রিত আরও অনেক অতিথি উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

গণভোট নিয়ে বিভ্রান্তি, সিদ্ধান্ত নেবে সংসদ: তথ্যমন্ত্রী

গণভোট নিয়ে একটি মহল বিভ্রান্তিকর ব্যাখ্যা দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

সাকিবের মাগুরার বাড়িতে হামলা, নিরাপত্তা জোরদার

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হ...

জবি ক্যাম্পাসে অনির্দিষ্টকালের সভা-সমাবেশ নিষিদ্ধ

সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি এড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প...

বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলেন জয়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা