বিনোদন

নিজেকে ফিট রাখতে যা করছেন দীঘি!

বিনোদন প্রতিবেদক : শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে পর্দায় আসছেন প্রার্থনা ফারদিন দীঘি। কথা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয়ের মাধ্যমে পর্দায় ফিরবেন। কিন্তু করোনার কারণে থেমে গেছে বায়োপিকের কাজ। তবে থেমে থাকেননি দীঘি। এরই মধ্যে একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা হিসেবে।

শিশুশিল্পী হিসেবে প্রায় ৩০টি সিনেমায় অভিনয়ের পর পড়াশোনার জন্য বিরতি নিয়েছিলেন দীঘি। ৮ বছরের বিরতি কাটিয়ে সম্প্রতি ফিরেছেন লাইট-ক্যামেরার সামনে। কামব্যাক প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে না নতুন কিছু। আসার পর খুব ফ্যামিলিয়ার লাগছে, ভালো লাগছে। মনে হচ্ছে আমি আগের জায়গায় ফিরে এসেছি।’

নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমাতে তার বিপরীতে আছেন নবাগত নায়ক শান্ত খান। শান্ত-দীঘি জুটি নিয়ে আশাবাদী এ অভিনেত্রী মনে করেন, ‘দর্শক একটি ফ্রেশ জুটি পেতে যাচ্ছে।’ এ ছাড়া সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছ-তুমি নেই’ সিনেমায়। নায়ক আসিফ ইমরোজের বিপরীতে এ সিনেমায় অভিনয় করবেন দীঘি। শিগগির সিনেমাটির চিত্রায়ণ শুরু হওয়ার কথা রয়েছে।

নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন প্রার্থনা ফারদিন দীঘি। লম্বা বিরতিতে থাকার কারণে বেড়েছে তার ওজন। তাই নিজেকে ফিট করার মিশনে নেমেছে সম্ভাবনাময়ী এ অভিনেত্রী। প্রতিদিন দুই ঘণ্টা জিমে সময় ব্যয় করেন দীঘি। জিমের পাশাপাশি ডায়েটও করছেন। কবে থেকে জিম শুরু করেছেন? জানতে চাইলে দীঘি বলেন, ‘জিম শুরু করেছি প্রায় দেড় মাস হলো। ব্যস্ততার মধ্যেও প্রতিদিন জিমে সময় দেই। এরই মধ্যে ৫ কেজি ওজন কমিয়েছি। আরও প্রায় ৩ কেজি কমানোর পরিকল্পনা আছে।’

আলাপকালে দীঘি তার খাদ্য তালিকা নিয়েও কথা বলেন। জানান, খাদ্য তালিকা থেকে কার্বনজাতীয় খাবার বাদ দিয়েছেন। খাচ্ছেন মুরগি, সিদ্ধ ডিম, ব্ল্যাক কফি, দুধ, ফলমূল, বাদাম, মাছ আর গ্রিন টি। দীঘি মনে করেন, চিন্তাভাবনা, মন, আত্মা বিশুদ্ধ তো মানুষ সুন্দর। তার ভাষায়, ‘আমার কাছে সৌন্দর্য মানে হলো আভ্যন্তরীণ সৌন্দর্য। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষই তাদের মতো করে সুন্দর।’

কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে রুপালি পর্দায় পা রাখেন প্রার্থনা ফারদিন দীঘি। অভিনেতা সুব্রত এবং প্রয়াত অভিনেত্রী দোয়েল দম্পতির এ কন্যা মনে করেন, সেটে অভিনয় করতে করতেই বড় হয়েছেন তিনি। তাই অভিনেত্রী হয়েই অনেকটা পথ হাটতে চান দীঘি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা