বিনোদন

হাসিন জাহানের উদ্দাম নাচে দুলছে সোশ্যাল মিডিয়া (ভিডিও)

বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেটার মোহম্মাদ শামির সাবেক স্ত্রী হাসিন জাহান নাচলেন বলিউডের গায়িকা নেহা কক্করের গানে। তার সেই উদ্দাম নাচ ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘মার জাওয়া’ ছবিতে নেহার গাওয়া ‘এক তো কম জিন্দেগানি’ গানটির সঙ্গে নাচতে দেখা গেছে হাসিনকে। গানের সঙ্গে তাল মিলিয়ে হাসিনের কোমর দোলানোতে দুলছে এখন সোশ্যাল মিডিয়া। হাসিন জাহান নিজেই সেই ভিডিওটি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন ১ লাখেরও বেশি মানুষ। ‘লাইক’ ছাড়িয়েছে ১০ হাজারেরও বেশি। সেই সঙ্গে জমা পড়েছে হাজারের উপরে কমেন্ট। ভিডিও দেখে বহু নেটিজেন হাসিন জাহানের নাচের প্রশংসা করেছেন। তবে অনেকে কটাক্ষও করছেন তাকে। অশ্লীল শব্দ ব্যবহার করে হাসিনের বিরুদ্ধে তোপ দেগেছেন কট্টরপন্থীরা। কেউ কেউ লিখেছেন, ‘শামি আপনার থেকে দূরে থাকার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।’

সম্প্রতি মডেলিং ও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন হাসিন জাহান। গত মে মাসে নিজের খোলামেলা ছবি পোস্ট করেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এমনিতে সোজাসাপ্টা কথা বলতেই ভালবাসেন তিনি। নিজের মতপ্রকাশে প্রকাশ্যে সুর চড়াতে কখনও দ্বিধা করেন না।

প্রসঙ্গত, ২০১৮ সালে প্রথম হাসিন জাহান ও মোহম্মাদ শামির মধ্যে সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে আসে। সেই সময় অন্য মহিলাদের সঙ্গে ভারতের তারকা পেসারের চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনেন হাসিন।

পরে তিনি শামি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গার্হস্থ্য অত্যাচার, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন। যদিও সেসব ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শামি। ভারতীয় তারকার বিরুদ্ধে মুখ খোলায় বহুবার নেটিজেনদের নিন্দার মুখেও পড়তে হয়েছে তাকে। পরে হাসিন পুলিশের দ্বারস্থও হন। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত।

ভিডিওটি দেখুন...

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা