ছবি: সংগৃহীত
বিনোদন

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

বিনোদন ডেস্ক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোটপর্দার নাটক থেকে শুরু করে ওটিটি ও সিনেমায় নিজের অভিনয় দক্ষতার পরিচয় দেওয়া এই তারকা এবার নতুন লুকে মুগ্ধ করেছেন ভক্তদের।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু ছবি প্রকাশ করেছেন মেহজাবীন। সেখানে তার গ্ল্যামারাস উপস্থিতি ও ভিন্নধর্মী সাজ নজর কেড়েছে নেটিজেনদের। ছবি প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

ভক্ত-অনুরাগীরা কমেন্টে ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করছেন। অনেকেই তার নতুন লুকের প্রশংসা করে তাকে ‘নীল পরী’ বলেও অভিহিত করছেন।


নিউইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে রয়্যাল ব্লু গাউনে এক মায়াবী লুকে ধরা নেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করলেন; আর তা নজর কাড়ল ভক্তদের মাঝে। ছবিতে দেখা গেছে, নিউইয়র্কের সুউচ্চু স্থাপনাগুলোকে তুলে ধরে বেশ কয়েকটি পোজে ছবি দিয়েছেন অভিনেত্রী। সেসব ছবিতে দেখা গেছে, তার পরনে ছিল একটি স্লিভলেস রয়্যাল ব্লু টায়ার্ড টিউল গাউন। কলিন ব্রিজের কাঠের ওয়াকওয়ে ও সুউচ্চ কাঠামোর মাঝে নেওয়া মেহজাবীনের প্রতিটি ভঙ্গিই যেন ছিল কোনো রাজকীয় দৃশ্যপট।

যেখানে চোখ আটকেছে ভক্ত-অনুরাগীদের। পোশাকের সঙ্গে মার্জিত হেয়ারস্টাইল, পরিমিত সাজ ও আত্মবিশ্বাসী চাহনি। কখনো মুখ ঢেকে হাসছেন, আবার কখনো শুয়েও পোজ দিয়েছেন। নন্দিত এ অভিনেত্রীর ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে আলাদা করে নজর কেড়েছে।

ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন— ‘বিকজ কাল হো না হো...’। কালজয়ী হিন্দি সিনেমা ‘কাল হো না হো’-এর সেই নিউইয়র্ক শহরের আমেজ থেকেই যে এ স্নিগ্ধ ফটোশুটের অনুপ্রেরণা, তা ক্যাপশনেই স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা