বিনোদন

বন্ধুত্বেই সীমাবদ্ধ, নাকি প্রেম

বিনোদন ডেস্ক

বলিউডে তারকাদের সম্পর্ক নিয়ে আলোচনা যেন কখনোই থেমে থাকে না। এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণী সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। নানা সূত্র ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে শুরু হয়েছে নতুন প্রেমের জল্পনা। সবচেয়ে বেশি নজর কাড়ে ম্রুণালের জন্মদিনের একটি পার্টি।

১ আগস্ট মুম্বাইয়ে আয়োজিত সেই ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিলেন ধানুশ। তিনি সাধারণত এ ধরনের পার্টিতে দেখা দেন না বলে তাঁর উপস্থিতি বলিউডের ভক্ত ও গসিপ জগতে আলোড়ন তোলে।সেই পার্টির একটি ভিডিওতে দেখা যায়, ম্রুণালের হাত ধরে বেরিয়ে আসছেন ধানুশ। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এরপর ধানুশ হঠাৎ হাজির হন ম্রুণাল অভিনীত ‘সন অব সর্দার টু’ ছবির বিশেষ প্রদর্শনীতে। সেখানে ম্রুণালকে দেখা যায় ধানুশের কানে কানে কিছু বলতে, হাসতে হাসতে সময় কাটাতে। উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। সেটি নতুন করে গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দেয়। জুলাই মাসেও তারা একসঙ্গে ধরা দিয়েছিলেন। ধানুশের নতুন সিনেমা ‘তেরে ইশ্ক মে’-এর একটি ঘরোয়া পার্টিতে ম্রুণাল ছিলেন উপস্থিত। প্রযোজক-কথাসাহিত্যিক কানিকা ঢিলনের ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছবিতে ধানুশ ও ম্রুণালকে দেখা যায় একসঙ্গে হাসিমুখে, পাশে পুরো টিম। ছবির ক্যাপশন ছিল,‘আওয়ার ওজি রাঞ্জনা ইন দ্য হাউস ধানুশ’; যা এই আলোচনার ইন্ধন জোগায়।

এদিকে ম্রুণালের স্পটিফাই প্লেলিস্ট ‘মামাজ ফেভস’-এ ধানুশের বেশ কিছু গান যুক্ত থাকার বিষয়টিও ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ বলছেন, এটি নিছক পছন্দের গান হতে পারে, তবে অনেকেই একে দেখছেন আরও গভীর কোনো সম্পর্কের ইঙ্গিত হিসেবে।

এই সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত ধানুশ বা ম্রুণাল কেউই মুখ খোলেননি। প্রেমের কথা স্বীকারও করেননি, আবার অস্বীকারও না।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া টু ডে এবং ফ্রি প্রেস জার্নাল সূত্রে জানা গেছে, দুজনের মধ্যে ঘনিষ্ঠতা নতুন হলেও সম্পর্কের বিষয়টি তারা আপাতত গোপন রাখতেই আগ্রহী।

ধানুশ ২০২২ সালে তাঁর স্ত্রী ঐশ্বর্যার সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এরপর থেকে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চুপচাপ। ম্রুণাল নিজেও সম্পর্কে জড়ানোর বিষয়ে সবসময় সতর্ক থেকেছেন। সাম্প্রতিক ঘটনাগুলো তাদের সম্পর্কের সম্ভাবনাকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন বলিউড-সংশ্লিষ্ট অনেকেই।সব মিলিয়ে এখন অপেক্ষা শুধু সময়ের এই ঘনিষ্ঠতা কী বন্ধুত্বেই সীমাবদ্ধ থাকে, নাকি সত্যিই প্রেমে রূপ নেয়, তা বলবে ভবিষ্যৎ।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা