ছবি: সংগৃহীত
বিনোদন

গৌরীর রেস্তোঁরায় শাহরুখ খান কি প্রবেশ করেন?

বিনোদন ডেস্ক

গৌরীর রেস্তোঁরায় শাহরুখ খান বা তার পরিবার যান কিনা এটা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। যদি যেয়েই থাকেন, তাহলে তাদের ছবি প্রকাশ্যে আসে না কেন? নিউজ ১৮কে দেওয়া সাক্ষাৎকারে এর গুমোর ফাঁস করেছেন রোস্তোঁরা ‘তরীর’ রন্ধনশিল্পী স্টেভান গাদিত।

তিনি বলেছেন, শাহরুখ ও তার ছেলেমেয়ের দেখতে না পাওয়ার কারণ হল রেস্তোরাঁয় গুপ্ত দরজা। খান পরিবারের যাতায়াতের জন্যই এই দরজা তরীতে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেছেন, সেই গুপ্ত দরজার ঠিকানা সবার জানার কথা নয়, তাই তরীতে খান পরিবারের সদস্যদের যাতায়াতের ছবি প্রকাশ্যে আসে না।

রেস্তোরাঁর প্রবেশমুখে রয়েছে রাজপ্রাসাদের মতো বিশাল দরজা। যাতে স্বর্ণালি অক্ষরে বড় বড় করে লেখা ‘তরী’। নিচু সিলিং, মাটি থেকে ছাদ পর্যন্ত জানালা, দেয়ালে ঝোলানো চিত্রকর্ম থেকে শুরু করে ডেকোরেশন এবং রেস্তোরাঁর প্রতিটি কোনায় রয়েছে আভিজাত্যের ছাপ।

শাহরুখ খানের স্ত্রী, প্রযোজক ও ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান এই রেস্তোঁরাটি খুলেছেন গেল বছরের ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে।

গৌরীর এই রেস্তোরাঁয় এশিয়ার বিখ্যাত খাবারগুলো পাওয়া যায়। সুশি থেকে শুরু করে সবুজ শাকসবজি, লবস্টার থেকে শুরু করে বিভিন্ন পদের মাংস সবই মেলে সেখানে।

তরীর কোন খাবারটি শাহরুখের পছন্দ সেটিও জানা গেল গাদিতের কথায়।

তিনি বলেছেন ভেড়ার মাংসের স্টেক শাহরুখ পছন্দ করেন। তরীতে গিয়ে অন্য খাবার খেলেও এটি এই পদটি বাদ দেন না।

আর এই দম্পতির ছোট ছেলে আব্রাম খান পছন্দ করেন জাপানি খাবার সুশি।

গাদিত বলেন, “বাবা-ছেলে প্রায়ই আসেন। সময় না থাকলে ওরা খাবার অর্ডার করে দেন। আমরা সেসব খাবার বাড়িতে পৌঁছে দিই।”

এই রেস্তোরাঁটি মূলত লাক্সারি ডাইনিং এক্সপেরিয়েন্সের জন্য। এখানে দুজনের পেটপুরে খেতে খরচ হয় পাঁচ হাজার রুপি।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা