ছবি: সংগৃহীত
বিনোদন

মুকুল দেবের মৃত্যুর কারণ জানালেন তার ভাই রাহুল দেব

বিনোদন ডেস্ক

জনপ্রিয় খল অভিনেতা মুকুল দেব গত ২৩ মে মারা গেছেন। তার অকাল আকস্মিক মৃত্যুতে হতবাক হয়েছিলেন অনেকেই। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি তবে শেষ দিনগুলো আরও কঠিন ছিল। এবার মুকুলের ছোট ভাই অভিনেতা রাহুল দেব মুখ খুলেছেন তার বড় ভাইয়ের অকাল প্রয়াণের পেছনের কারণ নিয়ে।

রাহুল জানিয়েছেন, ঠিক কী কারণে এমন মর্মান্তিক পরিণতি হলো মুকুলের। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর আগে টানা সাড়ে আট দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মুকুল। তার এই অবস্থার অন্যতম কারণ ছিল অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস।

রাহুল দেবের কথায়, ‘চিকিৎসার দিক থেকে দেখতে গেলে খাওয়া-দাওয়ার অভ্যাস ঠিক না হলেই এমন পরিণতি হয়ে থাকে। শেষ চার-পাঁচ দিনে ও পুরোপুরি খাওয়া বন্ধ করে দিয়েছিল।’ মুকুলের এই খাদ্যাভ্যাস সংক্রান্ত জটিলতা শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার অবনতি ঘটিয়েছিল।

মুকুল অবসাদে ভুগছিলেন? এই প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মুকুলের মৃত্যু নিয়ে যারা এখন নানা মন্তব্য করছেন জীবিত অবস্থায় তারা কেউই তার সঙ্গে যোগাযোগ রাখেননি।

রাহুল বলেন, ‘যারা এখন কথা বলছেন তারা কোনও যোগাযোগই রাখেননি। ওরা বলছেন, মুকুল নাকি সুস্থ ছিল না। কিন্তু ও হাফ ম্যারাথন দৌড়েও অংশ নিয়েছিল। ওর ওজন বেড়েছিল ঠিকই। নিজের খেয়াল রাখা বন্ধ করলে, তার ছাপ তো শরীরে পড়েই।’

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা