ছবি: সংগৃহীত
বিনোদন

শিল্পী-নির্মাতা দ্বন্দ্বে নিরপেক্ষ অবস্থানে তামান্না

সাননিউজ ডেস্ক

শোবিজ অঙ্গনের তারকারা যখন দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, তখন উভয় পক্ষে কেউ না কেউ পাশে দাঁড়িয়ে যান। কেউ আবার নীরব থাকা শ্রেয় মনে করেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়াও সেই দলের একজন, যিনি যে কোনো বিষয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। কিন্তু এবার পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কথার লড়াইয়ে পক্ষপাত করতে দেখা গেল তামান্নাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও; যেটি দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপাক’ সিনেমার প্রচারের মুহূর্তে ধারণ করা অর্থ্যাৎ ২০২০ সালের। যেখানে দেখা গেছে, ‘ছপাক’ নিয়ে সাংবাদিকরা দীপিকাকে প্রশ্ন করছেন, ‘এই ছবির প্রযোজক যেহেতু রণবীর, তাই পরিবারের অর্থ বিনিয়োগ হয়েছে। কথা শেষ হওয়ার আগেই দীপিকা বলে ওঠেন, স্বামী বিনিয়োগ করলেও এটা তাঁর নিজের কষ্টার্জিত টাকা।’

সেই ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে এবং যারা সেটিতে লাইক দিয়েছেন তাদের দলে আছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া নিজেও। যা দেখে নেটিজেনরা ধরে নিয়েছেন, বঙ্গা-দীপিকার বাগযুদ্ধে তামান্না আছেন অভিনেত্রীর পক্ষে। এ খবরের পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যম এই সময় অনলাইন জানিয়েছে, শিল্পী-নির্মাতা দ্বন্দ্বে খানিকটা বিব্রতকর অবস্থায় পড়েছেন এই তামান্না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘ইনস্টাগ্রাম কি দয়া করে বলে দিতে পারবে, কীভাবে নিজে থেকেই কোনো পোস্টে ‘লাইক’ পড়ে যেতে পারে! কারণ কিছু মানুষ এই নিয়ে রীতিমতো খবর তৈরি করে ফেলছে।’

একই পোস্টে অভিনেত্রী এও স্পষ্ট করে দিয়েছেন, শিল্পী-নির্মাতার দ্বন্দ্বে তিনি কোনো পক্ষ নেননি। তারপরও নেটিজেনদের বক্তব্য, এই পরিস্থিতিতে অভিনেত্রী হিসেবে কোনো একটা পক্ষ নেওয়া উচিত ছিল তামান্নার। তবে কে কী বলছে, এ নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছে না তামান্না।

সূত্র: ইন্ডিয়া টুডে

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা