সংগৃহীত ছবি
বিনোদন

তিন বছর পর বড় পর্দায় বুম্বাদা

বিনোদন ডেস্ক: প্রায় তিন বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন ঘটছে কাকাবাবুর। এবারও মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ। তবে পরিবর্তন হয়েছে সন্তুর ভূমিকার অভিনেতা ও পরিচালক।

আরও পড়ুন: বেনারসি-আলতায় মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অফিসে ছবির জমকালো এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা।

কাকাবাবুর নতুন অভিযানের জন্য নির্মাতারা বেছে নিয়েছেন ‘বিজয়নগরের হিরে’ কাহিনিটিকে। ছবিটি পরিচালনা করছেন চন্দ্রা শিস রায়। এর আগে প্রসেনজিৎকে নিয়ে পরিচালক তার প্রথম ছবি ‘নিরন্তর’ তৈরি করেছিলেন। এবার নতুন চ্যালেঞ্জ কাকাবাবু।

২০১৩ সালে মুক্তি পায় প্রযোজনা সংস্থার প্রথম কাকাবাবু-ছবি ‘মিশর রহস্য’। ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পায় যথাক্রমে ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। এই সিরিজ সন্তুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক। তবে এবার সন্তুর চরিত্রে দেখা যাবে অর্ঘ্য বসুরায়কে। এ ছাড়াও ছবিতে রয়েছেন সত্যম ভট্টাচার্য।

সৃজিতের পর চন্দ্রাশিসের হাত ধরে আরও একধাপ এগিয়ে গেলো কাকাবাবু ফ্র্যাঞ্চাইজ। এই ছবিতে তিনি কী চমক দেখাবেন তা জানার জন্য দর্শকরা অপেক্ষা করছেন। এই মুহূর্তে নির্মাতারা ছবির অন্যান্য চরিত্রের অভিনেতা নির্বাচন করছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা