সংগৃহীত ছবি
বিনোদন

লালন-সম্রাজ্ঞী ফরিদা পারভীন আইসিইউতে

বিনোদন ডেস্ক: শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন বাংলা সংগীতের লালন-সম্রাজ্ঞী লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন।

শনিবার (১ ফেব্রুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম।

আরও পড়ুন: মালা বিক্রেতা থেকে বলিউডের নায়িকা

জানা যায়, তার ফুসফুসে পানি জমেছে। এ ছাড়াও তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এ সময় তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে শনিবার ভোরে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাৎক্ষণিক কিছু পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। তার ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে। এ দিকে ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা রয়েছে এই শিল্পীর। বর্তমানে তিনি বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন। কিন্তু চিকিৎসকরা তাকে ডায়ালাইসিসের পরামর্শ দিয়েছেন। তার অবস্থা কিছুটা জটিল হলেও চিকিৎসকরা তাকে সর্বোত্তম চিকিৎসা দিচ্ছেন।

এ বিষয়ে তার চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয়েছে। এ সময় প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা