সংগৃহীত ছবি
বিনোদন

হঠাৎ কী হলো ঋতাভরী

বিনোদন ডেস্ক: আচমকাই হাসপাতালে ভর্তি ঋতাভরী চক্রবর্তী। বহুরূপীর শ্যুটিংয়ের সময়ও বারবার অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই নিয়েই কাজ চালিয়ে গেছেন। বমি, মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে যান নায়িকা, পরে জানা যায় গলব্লাডারে পাথর রয়েছে তার।

আরও পড়ুন: ওজন কমালেন নেহা

সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন তিনি। শনিবারই তার অস্ত্রোপচার হয়।

ঋতাভরীর এক ঘনিষ্ঠ বলেন, ঋতাভরীর জ্ঞান ফিরেছে, তিনি বিশ্রামে আছেন। নায়িকার সঙ্গে রয়েছেন তার মা শতরূপা সান্যাল এবং দিদি চিত্রাঙ্গদা। এই অপারেশনটার দরকার ছিল, মেয়েটা খুব কষ্ট পাচ্ছিল।

ঋতাভরী এখন ফোনে কথা বলার মতো পরিস্থিতিতে নেই। অপারেশনের পর ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। আজ চূড়ান্ত হবে কবে ছাড়া পাবেন তিনি।

আরও পড়ুন: ট্রলের জবাব দিলেন মিমি

উল্লেখ্য, এর আগে ২০২১ সালেও একবার হাসপাতালে ভর্তি হন ঋতাভরী। ওই সময় ফিস্টুলার অপারেশন হয়েছিল নায়িকার। পিত্তথলিতে পাথর রয়েছে তার, সেই রিপোর্ট হাতে আসার পর দেরি করেননি ঋতাভরী। তড়িঘড়িই অপারেশন করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। গত মাসের শেষেই নিজের আইডিয়াল স্কুলের শিশুদের সঙ্গে জন্মদিন পালন করেন তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা