ছবি সংগৃহিত
বিনোদন

জায়েদের ফোন পানিতে ছুড়ে ফেললেন সাকিব

বিনোদন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সুপার স্টার সাকিব আল হাসান ও ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খানের একটি ভিডিও নিয়ে নেটপাড়ায় ঝড় উঠেছে।

আরও পড়ুন: বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাত্র চার সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যায়, সাকিব আল হাসানের ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন জায়েদ খান। হঠাৎ সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিংপুলের পানিতে ছুড়ে ফেলে হেঁটে চলে যান। ভিডিওটি ভক্তদের মাঝে অনেক প্রশ্নের সৃষ্টি করেছে।

দুজনের এই সেলফি তোলার সময় হুট করে সাকিবের এমন মেজাজ হারানোর কারণ খুঁজে পাচ্ছেন না নেটিজেনদের অনেকেই।

ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে, পানিতে ছুড়ে ফেলা ফোনটি জায়েদ খানের। অনেকের মতে, তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে থাকতে পারে। সে কারণেই হয়তো যায়েদ খানের ওপর সাকিব আল হাসান চটেছেন। অবশেষে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুড়ে মারেন।

আরও পড়ুন: এবার লাক্সের অ্যাম্বাসেডর হচ্ছেন সুহানা

ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিও দেখে বোঝা যাচ্ছে সেটি কোনো রিসোর্ট কিংবা হোটেলের সুইমিংপুল হতে পারে। যদিও অনেকের ধারণা সাকিবের এমন ফোন ছুড়ে ফেলা কোনো বিজ্ঞাপনী প্রচারণার অংশও হতে পারে।

কারণ সাম্প্রতিক সময়ে প্রচারিত ক্রিকেটারদের বেশকিছু বিজ্ঞাপন থেকে পাওয়া ধারণা অনুযায়ী এটি বিজ্ঞাপন শ্যুটিংয়ের অংশ হওয়ার সম্ভাবনা বেশি। যদিও এ বিষয়ে কেউই প্রকাশ্যে কথা বলেননি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা