সংগৃহীত ছবি
শিক্ষা

আবারও খুবি শিক্ষার্থীকে মারধর

নিজস্ব প্রতিবেদক: খুলনা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থীকে মাত্র চার দিনের ব্যবধানে মারধরের প্রতিবাদে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন: ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা কাল

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে তিন ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, এদিন রাতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্র হাসিব মোটরসাইকেল যোগে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে নগরীর গল্লামারী এলাকায় একটি লাশবাহী ট্রাক সড়কের ওপর দাঁড়িয়ে থাকায় সেটি সরাতে হর্ন দেন তিনি। এসময় কয়েকবার হর্ন দেওয়ার পর ট্রাক থেকে দুই-তিনজন নেমে হাসিবকে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করে।

আরও পড়ুন: জাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে তার সহপাঠীদের বিষয়টি জানান। এরপর তারা বেরিয়ে এসে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করেন। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগের দুই ছাত্র মারধরের শিকার হলে প্রতিবাদে নগরীর জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা