সংগৃহীত
শিক্ষা

৪৬তম বিসিএস পরীক্ষা দেড় মাস পেছালো

নিজস্ব প্রতিবেদক : ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দেড় মাস পিছিয়ে তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৬ এপ্রিল এই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : ভূঞাপুরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রোববার (১৮ ফেব্রুয়ারি) পিএসসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পিএসসি আগামী ৯ মার্চ এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করলেও একই দিনে ময়মনসিংহে সিটি করপোরেশন নির্বাচন থাকায় পরীক্ষা পেছান হল।

আরও পড়ুন : খুবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।

সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১২টায় এ পরীক্ষা। এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাবেন পরীক্ষার্থী এবং প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ের ১৫ শিক্ষার্থীর মেডিকেলে সাফল্য

পরীক্ষার আসন বণ্টন ও অন্যান্য নির্দেশনা ‘যথাসময়ে’ পিএসসি এবং টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।

এর আগে, তিন হাজার ১৪০ জনকে নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ১০ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়। এবার চাকরিপ্রত্যাশীর সংখ্যা সোয়া ৩ লাখের বেশি।

আরও পড়ুন : পরীক্ষা দেওয়া হলো না ১৪ শিক্ষার্থীর

এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৮৯ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ২ হাজার ৭৪ জন (সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারি ডেন্টাল সার্জন ১৬ জন, সহকারি প্রকৌশলী ৬৫ জন) ও সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা