ছবি: সংগৃহীত
শিক্ষা

ঢাবি ছাত্রী জয়নবের দাফন সম্পন্ন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি: বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নবকে তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে দাফন করা হয়েছে।

আরও পড়ুন: মাঘের শীতে কাবু ঢাকাবাসী

রোববার (২১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার মণ্ডলপাড়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জয়নব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্রী ছিলেন। ভ্রমণ করা ছিল তার শখ। সামাজিক মাধ্যমে ভ্রমণপিপাসুদের সংগঠন ‘ভ্রমণকন্যা’র সদস্য তিনি। পড়াশোনার পাশাপাশি ট্যুরিস্ট সাইটে কাজ করতেন।

কুড়িগ্রামের রৌমারী উপজেলা শহরের মণ্ডলপাড়ার আব্দুল জলিল মিয়ার ৩ সন্তানের সবার ছোট জয়নব।

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে প্রতারক চক্রের ব্লাকমেইল!

অসচ্ছল পরিবারের মেয়ে জয়নব কোচিং ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতেন। জয়নবের বাবা একজন কাঠমিস্ত্রি, মেয়েকে উৎসাহ ও সাহস দিতেন। মেয়ের মৃত্যুর খবরে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মেয়ের মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছেন মা জুলেখা বেগম।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে ৫৮ জন ভ্রমণকন্যার একটি দল ৫ টি জিপগাড়িতে করে বান্দরবানের রুমা উপজেলায় যায়।

ঘোরাফেরা শেষে শনিবার (২০ জানুয়ারি) দুপুরে কেওক্রাডং থেকে বান্দরবান সদরে ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়া এলাকায় তাদের বহন করা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান জয়নবসহ ২ জন। আহত হন ৮ জন।

আরও পড়ুন: ইজতেমায় এক মঞ্চ থেকে ২ বয়ান

রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইমান আলী বলেন, জয়নব খুবই মেধাবী ছিল। অনেক কষ্ট করে লেখাপড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। তার পরিবার তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো। কিন্তু হঠাৎ সড়ক দুর্ঘটনার তার মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছে। পরিবারটির নিয়মিত খোঁজখবর রাখবো।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী জয়নবের মরদেহ দাফন করা হয়েছে।

কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট বিপ্লব হাসান পলাশ বলেন, আমি পরিবারটির খোঁজখবর নিয়েছি। তাদের সবধরনের সহযোগিতা করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা