সংগৃহীত
শিক্ষা

ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন শেষ আজ

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো শুরু হওয়া ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আজ (৩০ নভেম্বর)। এর আগে ১ নভেম্বর থেকে এই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন: শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

জানা যায়, অষ্টম ও নবম শ্রেণির পাশাপাশি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদেরও এখন থেকে রেজিস্ট্রেশন করতে হবে। চলতি বছরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরাই ১ম বারের মতো শিক্ষা বোর্ডে নিবন্ধিত হচ্ছে।

রেজিস্ট্রেশন করতে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থীর ফি ৫৮ টাকা। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: নতুন শিক্ষাবর্ষেও গুচ্ছ ভর্তি পরীক্ষা

শিক্ষানীতি অনুযায়ী-৯ বছর পূর্ণ না হলে বা ১৫ বছরের বেশি বয়সের কেউ ৬ষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে না। সেক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২০ বছর। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

রেজিস্ট্রেশনের তথ্য আপলোডের জন্য নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে ৩ সদস্যের কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশনের পর চূড়ান্ত তালিকা জমা দেওয়ার আগে কমিটির সদস্যরা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হবেন। চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। তথ্যে ভুল হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ড বলছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন ফি ৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফরম পূরণ করতে হবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: এইচএসসিতে পাসের হার ৭৮.৬৪ শতাংশ

টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। শিক্ষার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এই কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে দায়দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা