ফাইল ছবি
শিক্ষা
প্রাথমিক শিক্ষক নিয়োগ

দ্বিতীয় ধাপের পরীক্ষা জানুয়ারিতে 

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১ ডিসেম্বর। পরীক্ষা নেওয়ার পর দ্রুত এ ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন: শ্রীপুরে বিদ্যালয়ে আগুন

প্রথম ধাপের মৌখিক পরীক্ষা চলাকালে জানুয়ারিতেই দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে। আর দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়ার পর ফেব্রুয়ারিতে তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ প্রকাশ করা হতে পারে।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগামী জানুয়ারি মাসে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের। আর ফেব্রুয়ারি মাসে তৃতীয় ধাপের পরীক্ষা আয়োজন করা হতে পারে।

সচিব বলেন, তবে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের এ পরীক্ষা পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে শেষ করে চূড়ান্ত নিয়োগ দিতে দেশের স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকা জরুরি। ‘দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরিকল্পনা অনুযায়ী নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে।’

আরও পড়ুন: ২৬ নভেম্বর এইচএসসির ফল প্রকাশ

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে এবার নিয়োগের জন্য তিনটি ধাপ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিভাগে আবেদনের শেষ সময় ছিল গত ২৪ মার্চ।

দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত ১৮ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এই তিন ধাপে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন ১১ লাখ ৪৯ হাজার ৪৩১ জন।

আরও পড়ুন: ভূঞাপুরে প্রাথমিক মেধা যাচাই বৃত্তি পরীক্ষা

এর মধ্যে প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে আবেদন করেছেন ৩ লাখ ৬০ হাজার ৭০০ জন চাকরিপ্রার্থী। ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আবেদন করেছেন ৩ লাখ ৪৯ হাজার ৪৩৮ জন।

এদিকে, নিয়োগের অনুমোদিত শূন্যপদের মধ্যে ঢাকা বিভাগে বেশি। এ বিভাগে শূন্য পদের সংখ্যা ১ হাজার ৩৬৫ টি। সবচেয়ে কম সিলেট বিভাগে ৪১১টি। এছাড়া বরিশালে ৮৭১, রংপুরে ৯৮৮, খুলনায় ৯৪০, ময়মনসিংহে ৫৯৯, রাজশাহীতে ১ হাজার ৫৮টি এবং চট্টগ্রামে ১ হাজার ২৩১টি শূন্য পদ রয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা