শিক্ষা

মুন্সীগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গুলশান আরা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। জেলা প্রশাসন থেকে গত ১৯ সেপ্টেম্বর এ ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন : মোংলায় বিশ্ব নদী দিবস পালিত

এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন। এর আগে ২০১৪ সালেও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি।

গুলশান আরা ১৯৭০ সালে জেলা সদরের দক্ষিন মহাকালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত মো. সিদ্দিকুর রহমান।

আরও পড়ুন : নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

১৯৮৫ সালে শহরের এভিজেএম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৭ সালে সরকারি হরগঙ্গা কলেজে থেকে এইচএসসি ও ১৯৯০ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৮৪-১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি শিক্ষায় ডিপ্লোমা ডিগ্রী লাভ করেন।

তিনি বিবাহীত, তার স্বামী মো. সাইদুর রহমান বন গবেষণা ইনিস্টিটিউটের রিসার্চ অফিসার। তিনি দুই কন্যা সন্তানের জননী। তার বড় মেয়ে নিশাত তামান্না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্সের শেষ বর্ষের শিক্ষার্থী। ছোট মেয়ে নির্ঝর তামান্না (এসএসসি) পরীক্ষার্থী।

আরও পড়ুন : বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ

গুলশান আরা ১৯৯০ সালে সহকারী শিক্ষক হিসেবে সদর উপজেলার চুড়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগদান করেন। পরে ২০০৯ সালে প্রধান শিক্ষক হিসেবে সদর উপজেলার মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে। ২০১৯ সালে মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

তার যোগদানের পরে দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে শিক্ষার মান আরও উন্নয়ন হয়েছে বলে একাধিক শিক্ষার্থী ও অভিভাবক মত প্রকাশ করেছেন। গত শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়টিতে ১৮ জন শিক্ষার্থী বৃত্তি পান। যা জেলা প্রাথমিক বিদ্যালয়ে সেরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা