সংগৃহীত
শিক্ষা

বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি  ২৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি: ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি শুরু আগামীকাল শনিবার (২৬ আগস্ট) থেকে ৩১ আগস্ট পর্যন্ত ভর্তি চলবে আগামী।

গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ২২০১

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর আগে ডেন্টাল ইউনিটে অনলাইনে প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে কলেজভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ আগস্ট থেকে ৩১ আগস্ট ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময় পর্যন্ত ভর্তি প্রক্রিয়া কার্যক্রম সম্পন্না করা হবে। বেসরকারি ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজের ইউনিটগুলোর পরিচালনা পর্ষদ কর্তৃক মেধাবী ও অসচ্ছল কোটায় প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে উক্ত কোটার প্রার্থীদের ভর্তির সময়সীমা জানানো হবে।

আরও পড়ুন: বাঁচতে চায় রংপুরের শিশু আফরিন

আরও বলা হয়েছে, ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থীদের তালিকা কলেজভিত্তিক নির্বাচিত স্ব-অর্থায়নে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট ও সংশ্লিষ্ট কলেজ থেকে জানা যাবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সকল বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

পাকিস্তানে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট, মানুষের ভোগান্তি চরমে

প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ার পর...

বৃদ্ধকে গুলি করলো কালো পোশাক ও হেলমেট পরা দুর্বৃত্তরা

নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা জামাল...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা