ছবি: সংগৃহীত
শিক্ষা

২৮ জুলাই এসএসসির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

আরও পড়ুন: অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সূচি পরিবর্তন

বুধবার (১৯ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী, আগামী ২৮ জুলাই ফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, আমরা ২৫-২৭ জুলাইয়ের মধ্যে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম।

আরও পড়ুন: স্থায়ী ক্যাম্পাস বহালের দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৮ জুলাই ফল প্রকাশের সম্মতি দিয়েছে। তাই সেদিনই ফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

তপন কুমার সরকার আরও বলেন, আগামী ৩০ জুলাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। সাধারণত ২ মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। এবারও এর ব্যত্যয় হবে না।

আরও পড়ুন: কক্সবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন

রীতি অনুযায়ী, ফলের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলের সার-সংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

এজন্য প্রধানমন্ত্রীর অনুমতি চাওয়া হয়। ‌তাই প্রধানমন্ত্রী যে সময় দিয়েছেন, সেই তারিখে ফল প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: মাউশির নির্দেশ উপেক্ষা করে কর্মসূচি

জানা যায়, শুক্রবার ফল প্রকাশের নজির নেই। তবে অতীতে শনিবার ফল প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ২৮ মে। এবার এসএসসি পরীক্ষায় ৯ টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধীনে অংশ নেয় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা